
পাকিস্তানের লাহোরে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে
রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নারীদের প্রতি একটু দুর্বল তা জানেন না এমন লোক খুঁজে পাওয়া দায়। গেল এক বছরে তার বিরুদ্ধে মুখ খুলেছেন পর্ন স্টারসহ বেশ কয়েকজন নারী। তাদের কয়েকজন ট্রাম্পের বিরুদ্ধে টাকার বিনিময়ে রাত কাটানোর অভিযোগ এনেছেন। এই অভিযোগের রেশ কাটতে না কাটতেই এসেছে নতুন এক অভিযোগ। পাকিস্তানের লাহোরের বাসিন্দা আম্মারা মাজহার নামের এক তরুণী দাবি করেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে!
তরুণী বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের বিয়ে করা স্ত্রীর গর্ভজাত সন্তান তিনি। আমেরিকাতেই জন্মেছিলেন। শৈশবও কেটেছে সেখানে। অপহরণ করে তাঁকে পাকিস্তানে নিয়ে আসা হয়। তারপর থেকে লাহোরে রয়েছেন তিনি।
আম্মারা মাজহার দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রথম পত্নী ইভানা ট্রাম্পের গর্ভজাত সন্তান তিনি। তার মা ইভানা খুব উদাসীন ছিলেন। এই নিয়ে বাবা (ট্রাম্প) তার মাকে বকাবকি করতেন। মায়ের উদাসীনতার কারণেই তাকে অপহরণ করতে সক্ষম হয় অপহরণকারীরা। নিজের প্রতি সুবিচার পেতে এবং নিজের দেশ আমেরিকায় ফিরে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন আম্মারা মাজহার। আবেদন করেছেন লাহোর হাইকোর্টে। প্রয়োজনে পাকিস্তানের সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানিয়েছেন তিনি।
আদালত আম্মারা মাজহারের দাবিকে গুরুত্ব দিয়েছে। মামলা গ্রহণ করেছে লাহোর হাইকোর্ট।
তবে মজার বিষয় হচ্ছে ট্রাম্পও ইভানার চেহারার সঙ্গে কোনও মিল নেই আম্মারার চেহারা। এমনকি আমেরিকানদের সাথেও তার চেহারার মিল নেই। তার চেয়েও মজার বিষয় হচ্ছে, ট্রাম্প নাকি নিজেই তার নাম আম্মারা রেখেছিলেন।



