
ইশা অম্বানির বিয়েতে খাবার পরিবেশন নিয়ে মুখ খুললেন অভিষেক
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সম্প্রতি জমকালো অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন মুকেশ অম্বানির একমাত্র কন্যা ইশা অম্বানি। ইশা ও আনন্দ পীরামলের বিয়েতে অম্বানিদের বাসভবন ‘আন্তিলিয়াতে বসেছিল চাঁদের হাট। একের পর এক তারকার এন্ট্রি, ক্যামেরার ঝলকানিতে ভরে উঠেছিল অনুষ্ঠান।
একে একে প্রকাশ হতে শুরু করেছে সেই অনুষ্ঠানের অন্দরমহলের ছবি। সেসব ছবি ভিডিওয়ের মধ্যে দেখা গিয়েছে, খাবার পরিবেশন করছেন শাহরুখ খান, ঐশ্বর্যা রাই, অভিষেক বচ্চনের মত তারকারা। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে।

তবে কেন হঠাৎ অম্বানির বাড়ির বিয়েতে খাবার পরিবেশন করলেন তাঁরা৷ সেই প্রশ্নই উঠছে ভক্তদের মনে৷ সোশ্যাল মিডিয়ায় বারে বারে সকলে জিজ্ঞেস করে চলেছে যে এতদিন অম্বানিদের অনেক অনুষ্ঠানেই দেখা গিয়েছে বলি তারকাদের৷ কিন্তু আগে কখনও তাঁদের খাবার পরিবেশন করতে দেখা যায়নি, তাহলে এখন কেন৷
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিষেক বচ্চন৷ তিনি লিখেছেন, এটি আসলে একটি নিয়ম৷ এই নিয়মের নাম ‘স্বজ্জন ঘোট’৷ যার অর্থ, কনের বাড়ির লোকেরা বরের বাড়ির লোকজনদের খাওয়ায়৷

যেহেতু বলিউডের সমস্ত তারকারা ইশার তরফ থেকে অর্থাৎ পাত্রীপক্ষ থেকে নিমন্ত্রিত হয়েছেন তাই তাঁর পরিবারের সদস্যের মতো এই নিয়ম পালন করেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে লাল ডিজাইনার শাড়িতে সেজে ঐশ্বর্যা অতিথিদের পাতে মিষ্টি পরিবেশন করছেন।
তাঁর সামনে দাঁড়িয়ে আছে মেয়ে আরাধ্যাও। অভিষেক বচ্চনও যথেষ্ট দায়িত্ব নিয়ে সেই কাজ করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন ও আমির খানও পারফেক্ট ‘লড়কিওয়ালে।’ বিয়ের আগে উদয়পুরে লেকের ধারে সঙ্গীতের অনুষ্ঠান করেন অম্বানি। সেখানে পারফর্ম করেন বিয়ন্সে। অতিথি তালিকায় ছিলেন হিলারি ক্লিন্টনও।
https://twitter.com/Iam_Prerna/status/1073945777918091264
https://www.instagram.com/p/BrYDyM5HfIz/?utm_source=ig_embed



