ভারত

উন্নয়নের ছড়াছড়ি! মমতার ছোঁয়ায় থেকে এখনও বঞ্চিত মুসলিমরা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মুসলিমদের এগিয়ে নয় বরং পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্যসরকার। মঙ্গলবার আন্তর্জাতিক সংখ্যা লঘু দিবসের মঞ্চ থেকে এমনই অভিযোগ জানাল অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন। মুসলিমদের শিক্ষার ক্ষেত্রে মিলছে শুধুই প্রতিশ্রুতি আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানাচ্ছেন তাঁরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রাজনৈতিক দলীয় সভায় গিয়ে রাজ্যের শিক্ষা প্রসারের কথা বলেন। কিন্তু শিক্ষার প্রসার সমাজের প্রত্যেক স্তরে হচ্ছে না বলেই মনে করছেন সারা বাংলা সংখ্যালঘু সম্প্রদায় সংগঠনের সদস্যরা। গত সাত বছর ধরে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যসরকার কিন্তু আদতে সেই সব প্রকল্পের কোনও বাস্তবায়ন হয়নি। তাই ২০১৯-এর আগে এই চটজলদি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সংগঠনের সদস্যরা। মঙ্গলবার উলুবেড়িয়ার মৌবেশিয়ায় মাদ্রাসা প্রাঙ্গনে সংগঠনের সভায় এমনই দাবি উঠে এসেছে।

সভাপতি আবু আফজল জিন্না বলেন, “সাচার কমিটির রিপোর্ট কতটা বাস্তবায়ন হল এখনই জানাতে হবে। তাছারা রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ কতটা কার্যকর হয়েছে তা প্রকাশ্যে আসুক।” একইসঙ্গে তিনি বলেন, “ আলিয়া ইউভার্সিটির আটটি স্টাডি সেন্টারকে কলেজে উন্নিত করে উপযুক্ত শিক্ষক নিয়োগ করে পরিকাঠামো যথার্থ রাখতে হবে। বহুদিন কেটে গিয়েছে আইনি জটিলতার জন্য সংখ্যালঘু শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্টাডি সেন্টার নির্মাণের কাজ হচ্ছে না। এই আইনি জটিলতা সরলীকরণ করে স্টাডি সেন্টার গুলিকে বহাল রাখতে হবে। এর জেরে উচ্চ শিক্ষায় ছেদ পড়ছে মুসলিম ছেলেমেয়েদের।”

স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া ইউভার্সিটি। তাই ওয়াকফ বোর্ডের বছরে কত আয় হচ্ছে ও কত ব্যায় হচ্ছে তা প্রকাশ্যে আনতে হবে। সংগঠনের পক্ষে আরও দাবি, ইমামদের ভাতা দেওয়ার নামে অনেক টাকার নয়ছয় হচ্ছে। ইমামভাতা আসলে কোথায় যাচ্ছে তার স্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছেন তাঁরা।

হুগলির সরকারি মাদ্রাসাটি ২০১৯ সালে চালু করার শুধু আস্বাস দিলে হবে না। তা অবিলম্বে বাস্তবায়ন করার দাবি অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের। আফজল জিন্না বলেন, “রাজ্যে বলা হচ্ছে উন্নয়নের স্রোত বইছে। হতে পারে। কিন্তু সেটা আরও যে সব সম্প্রদায়ের মানুষরা রাজ্যে বসবাস করছেন সেখানে হচ্ছে। আমাদের সম্প্রদায়ের অন্তত শিক্ষাক্ষেত্রে কোনও উন্নতি হচ্ছে না। সমাজে আমাদের ছেলে মেয়েরা এগিয়ে আসতে চেয়েও পারছে না। সাহায্যের হাত না বাড়ালে আমাদের গরীব ভাইরা তাঁর সন্তানদের পড়াশোনা খরচ চালাতে পারবে না। আমাদের দিকে ভালো করে নজর দেওয়া হোক।”

সভায় অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্নাসহ বক্তব্য রেখেছিলেন প্রাক্তন আমলা বাওজুল হোসেন সাব, সমাজ কর্মি সামশুর আলি মল্লিক, সাংবাদিক সৈয়দ আবু মহসিনসহ আরও অনেকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension