প্রবাস

যুক্তরাষ্ট্রের বস্টনে নৌকার জয় সুনিশ্চিতে নির্বাচনী সভা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত  নৌকা প্রতীকের প্রার্থীদের সমর্থনে প্রবাস থেকে সহায়তা দেয়ার প্রত্যয়ে বস্টনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার (২০শে ডিসেম্বর) স্থানীয় একটি রেস্তোরাঁয়। এতে দেশের উন্নয়ন ধরে রাখতে নৌকা প্রতীকের বিজয় আনতে নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানানো হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের নেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকায় ঐক্যবদ্ধ। প্রবাস থেকে তারা  নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা চালানোর এবং সাধারণ জনগণের কাছে ভোট চাওয়ার অঙ্গীকার করেন। বক্তারা আগামী ৩০ ডিসেম্বর দেশবাসীকে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যাবধানে জয় লাভ করিয়ে এক সাথে বিজয় সমাবেশের আশাবাদ ব্যাক্ত করেন।
বস্টন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ এর আগে গত ১২ই নভেম্বর অনুরুপ নির্বাচনী সভা আয়োজন করে।
আলোচনায় অংশ নেন ডঃ সৈয়দ আবু হাসনাত, ইকবাল ইউসুফ, অধ্যাপক আহমেদ হাসান, মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ চৌধুরী, মঞ্জুর আলম, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, মিন্টো কামরুজ্জামান, আবু মনসুর, গোলাম মিলন, রাতুল বড়ুয়া, জিয়াউল হাসান, মোহাম্মদ মিয়াজী, ফায়যুল হক প্রমুখ।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension