প্রবাস

মুক্তিযোদ্ধা সারোয়ার চলে গেলেন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্ক সিটির এস্টেরিয়ায় বসবাসরত বাংলাদেশের মুক্তিযোদ্ধা সারোয়ার মোহাম্মদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ২১ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে নাসাউ কাউন্টির হ্যামস্ট্যাডে মে ফেয়ার কেয়ার সেন্টারে তিনি ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহে .. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাউড়া গ্রামের আব্দুস সোবহান পাটোয়ারীর সন্তান সারোয়ার মোহাম্মদ ভারতের আগরতলায় ট্রেনিং নিয়ে সুবেদার কমান্ডার লুৎফুর রহমান এর অধীনে ২নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেন। চিরকুমার সারোয়ার যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১৯৭৮ সালে। মুক্তিযুদ্ধে যাবার আগে তিনি গ্র্যাজুয়েশন করেন রাজধানী ঢাকার জগন্নাথ কলেজ থেকে।

মোহাম্মদ সারোয়ার বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এস্টোরিয়াসহ বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলে। এরপর তাকে নেয়া হয় হ্যামস্টাডে কেয়ার সেন্টারে।এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension