আন্তর্জাতিকপ্রধান খবর

মেক্সিকোতে হেলিকপ্টার দুর্ঘটনায় গভর্নর ও সিনেটর নিহত

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে সোমবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পুয়েবলা রাজ্যের গভর্নর ও তার স্বামী সিনেটর ও সাবেক গভর্নর নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি।

প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর এক টুইটার বার্তায় বলেন, ‘আমি সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি ও তার স্ত্রী পুয়েবলার গভর্নর মার্থা এরিকা এ্যালোনসো’র মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’

তাৎক্ষনিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে সরকার এ দুর্ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও আরেক ব্যক্তিসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সংবিধান অনুযায়ী, রাজ্যের বিধান সভাকে এখন একজন অন্তর্বর্তীকালীন গভর্নর নিয়োগ দেবে। এরপর আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে অবশ্যই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension