বিনোদন

দেশের ‘আক্রোশ’র মুখে পড়ে উল্টো সুর সোনুর গলায়

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: কখনও মসজিদের আজান নিয়ে বিতর্কিত মন্তব তো কখনও #MeToo মুভমেন্টে অনু মালিককে সমর্থন করা৷ আবার কখনও সোনা মহাপাত্রের সঙ্গে বচসা৷ সব মিলিয়ে আজকাল প্রায়ই সোনু নিগমের নাম সংবাদ শিরোনামে উঠে আসে৷

এর আগে মসজিদে থেকে মাইক ব্যবহার করে রোজ সকালে আজান শোনানো নিয়ে নিজের আপত্তি জানিয়েছিলেন সোনু নিগম৷ এবার বলিউডের এই প্রখ্যাত গায়কের নিশানায় এসেছেন পাকিস্তানের গায়করা৷ একসময় বলিউড সিনেমা আর সোনু নিগমের গান সমার্থক ছিল৷

কিন্তু বর্তমানে মুম্বইয়ের হিন্দি ছবিতে কাজ পাচ্ছেন আতিফ আসলাম, সফাকত আমানত আলি, রাহত ফতে আলি খানের মত গায়করা৷ একদা বলিউডের ‘আধুনিক মহম্মদ রফি’ অনেকটাই ব্রাত্য৷

সম্প্রতি এক সাক্ষাতকারে হতাশ সোনু বলেন, ‘‘মাঝে মাঝে আমার মনে হয় আমি পাকিস্তানের গায়ক হলে ভালো হত৷ তখন অন্তত আমি ভারত থেকে কাজের অফার পেতাম৷’’ যদিও এরপরই নিজের হাতে কাজ কমে যাওয়ার জন্য বলিউডের রিমিক্স ট্রেন্ডকে দায়ি করেছেন সোনু৷

নিজের এই মন্তব্য নিয়ে খানিক বেঁকে বসলেন সোনু৷ তাঁর দাবি তিনি পুরোটাই ঠাট্টা করে বলেছেন৷ কিন্তু তাঁর এই মজার ছলে বলা দুটো কথায় দেশের লোকজন যে এতটা ক্ষেপে উঠবে৷ যে ধরণের ভাষা তাঁর বিরুদ্ধে সকলে ব্যবহার করেছে তা দেখে তিনি অবাক৷

তাঁর কথায়, ”দেশের লোকেদের আক্রোশ দেখে আমি আবাক৷ সবকিছুরই একটা শোভনীয়তা থাকতা উচিত৷ আজকাল সাধারণ কথায় রাস্তায় গণপিটুনির হাতে পড়তে হয় মানুষকে৷ আমি আমার প্রতিটি মন্তব্যে শালীনতা বজায় রেখেছি আর সেটা বাকিদেরও রাখা উচিত৷ একটু হালকা ভাবেও নেওয়া যেত আমার কথা গুলো৷”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension