প্রধান খবরবাংলাদেশ

সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  নির্বাচনের সময় সার্বক্ষণিক এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে পস (পয়েন্ট অব সেল) ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে যাচাইকরণ ব্যবস্থা চালুরও নির্দেশনা এসেছে।

আজ বৃহস্পতিবার  বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনের সময়ে এটিএম, পস এবং ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারেন সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (সংশোধিত ২০০৩)-এর ৭এ(ই) এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০১৩)-এর ৪৯(১)(ঙ) এর আলোকে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণার্থে আপনাদেরকে পরামর্শ প্রদান করা যাচ্ছে :

১. অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) ক্ষেত্রে : ক) সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখা খ) এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করা।

২. পয়েন্ট অব সেলের (পস) ক্ষেত্রে : সার্বক্ষণিক পস সেবা নিশ্চিত করা।

৩. অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ‘কার্ড নট পেজেন্ট’ এবং অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত লেনদেনের ক্ষেত্রে টু ফেক্টর অথেনটিকেশন (২এফএ) ব্যবস্থা চালু রাখা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension