
বিতর্কিত গোলাম মাওলা রনি পেলেন ৬ হাজার ১৭৬ ভোট, জামানত বাজেয়াপ্ত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও বিভিন্ন কারণে বিতর্কিত গোলাম মাওলা রনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৬ হাজার ১৭৬ ভোট পেয়েছেন। এ কারণে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। পটুয়াখালী-৩ সংসদীয় আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার ভাগনে আওয়ামী লীগের এস এম শাহাজাদা। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ২ লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট পেয়েছেন।
রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে এতথ্য জানা গেছে।
রনি পটুয়াখালী-৩ আসন থেকে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি তাকে। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন।



