প্রবাস

সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকা শাখার ২০ বছর পূর্তি

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা’র সক্রিয়তার কুড়ি বছর পূর্তি উপলক্ষে নিউইর্য়কে চিত্র প্রর্দশনী ‘সত্তার খনন’,একক আবৃত্তি, সঙ্গীত,নৃত্য এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ।
গত শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় জ্যাকসন হাইটসের জ্যুইস সেন্টার এই বর্ণিল আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন,এসেম্বলি ওম্যান ক্যাটালিনা ক্রুজ এবং ঢাকা থেকে আগত কেন্দ্রীয় জোটের সহ-সভাপতি ফকির আলমগীর ও সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাাহ্। স্বাগত বক্তব্য করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা’র আহ্বায়ক মিথুন আহমেদ।
মাত্র এক মিনিটের দলীয় নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর আনন্দধ্বনী সমবেত শিল্পীরা ‘অন্তর মম বিকশিত করো’,‘আমার মুক্তি আলোয় আলোয়এই আকাশে’ ও ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’ গান তিনটি পরিবেশন করেন।
ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ‘সত্তার খনন’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আহকামউল্লাহর নিজ হাতে বহন করে আনা শিল্পী জামাল আহমেদ, মুস্তাফা খালিদ পলাশ, নাজিব তারেক ও ফারহানা বাপ্পীর ছবি ও নিউইয়র্কের অধ্যাপক মতলুব আলী, টিপু আলম, কচি সহ বিভিন্ন শিল্পীর মোট ৩০টি শিল্পকর্ম স্থান পায়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্মু ও সেমন্তী ওয়াহেদ। ব্যবস্থাপনায় ছিলেন টিপু আলাম, শুভ রায়, গোপাল স্যানাল, ফাহিম রেজা নুর প্রমূখ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার ২০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে অতিথিরা বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কথাটি উচ্চারিত হলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি সংগঠনের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের কথা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জঙ্গীবাদ মৌলবাদকে রুখে দাঁড়াবার কথা।
বক্তারা বলেন,ঐতিহ্যবাহী এই সংগঠনটি যুদ্ধাপরাধীদের বিচার, ধর্মান্ধতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। এর পাশাপাশি স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ নিজস্ব সংস্কৃতি বিকাশে প্রবাসীদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension