ভারত

নেতাজির ব্যবহৃত টুপি উপহার পেলেন মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বসু পরিবারের তরফ থেকে উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর হাতে তুলে দেওয়া হল নেতাজির ব্যবহৃত টুপি। আর এই দুর্লভ উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী । ট্যুইটারে তিনি এজন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

সেইসঙ্গে এদিন তিনি জানান, বেতাজির ব্যবহৃত টুপিটি রাখা হবে ক্রান্তি মন্দিরে।

বুধবার নেতাজির ১২৩ তম জন্মদিনে লালকেল্লায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, নেতাজি পরিবারের সদস্যদের অশেষ ধন্যবাদ যে এমন একটা দুর্লভ পুরস্কার আমার হাতে তুলে দেওয়ার জন্য। তিনি ওই টুপি সংরক্ষণ করে রাখার বার্তা দেন। সেইমতো লালকেল্লার ক্রান্তি মন্দিরে তা প্রদর্শনীর জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মোদী এরপরই নেতাজির টুপি হাতে নেওয়া ছবি দিয়ে কৃতজ্ঞতা বার্তা দেন টুইটারে। তিনি বলেন, দেশের যুব সম্প্রদায়ের কাছে আমার আর্জি, তাঁরা এই ক্রান্তি মন্দিরে আসবেন, নেতাজির জীবনবোধের প্রতি আরও আকৃষ্ট হবেন। কৃতজ্ঞচিত্তে নেতাজিকে স্মরণ করবেন।

উল্লেখ্য, নেতাজির স্মরণে আন্দামানের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করেন নরেন্দ্র মোদী। আন্দামানের রস আইল্যান্ড, নীল আইল্যান্ড, হ্যাভলক দ্বীপের নতুন নাম হয় যথাক্রমে সুভাষ, শহিদ ও স্বরাজ দ্বীপ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension