ভারত

মা দুর্গার অবতার প্রিয়াঙ্কা গান্ধী, বলছে কংগ্রেস

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বুধবারই সক্রিয়ভাবে রাজনীতিতে সোনিয়া-কন্যার প্রবেশের কথা ঘোষণা করা হয়েছে৷ বিদেশ থেকে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসীন হয়ে সরাসরি রাজনীতিতে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ দল থেকে, পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছাও জানাচ্ছেন সকলে৷ আর লোকসভা নির্বাচনের আগে সোনিয়া কন্যার এই আগমনে অন্যরকম সমীকরণ নিয়েও সেইসঙ্গে চলছে চিন্তা-ভাবনা৷

সোনিয়া-কন্যার রাজনীতিতে আসার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকেরা৷ লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে সংগঠনকে মজবুত করতে কাজ করবেন প্রিয়াঙ্কা। আর এই খবর রটে যেতেই উত্তরপ্রদেশে কংগ্রেস কর্মীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। ইতিমধ্যে সেখানকার কংগ্রেস কর্মীরা প্রিয়াঙ্কাকে ‘দুর্গা’র অবতার হিসাবে পোস্টারও তৈরি করে ফেলেছে। পোস্টারে বলা হয়েছে যে, মা দুর্গা কি অবতার, মা প্রিয়াঙ্কা গান্ধীজি।

শুধু প্রিয়াঙ্কাকে দুর্গাই নয়, পোস্টারে বড় বড় করে লেখা হয়েছে, ইন্দিরা ইস ব্যাক। আর সেই পোস্টার এখন হাতে হাতে ঘুরছে সেখানকার কংগ্রেস কর্মীদের। শুধু হাতেই নয়, শহরের বিভিন্ন কোনায় সেই সমস্ত পোস্টার টাঙ্গানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রিয়াঙ্কা এখন বিদেশে রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন তিনি। তাঁকে এভাবেই স্বাগত জানানোর প্রস্তুতি কংগ্রেস নেতা-কর্মীদের।

প্রসঙ্গত, বুধবার আনুষ্ঠানিকভাবে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা রাজনীতিতে তার প্রবেশের কথা ঘোষিত হল৷ এই পদের হাত ধরেই রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করলেন সোনিয়াকন্যা৷ জানা গিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি৷

অন্যদিকে, পশ্চিম উত্তরপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এআইসিসি-র সাধারণ সম্পাদক করা হল৷ কে.সি বেণুগোপালকে এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) করা হল৷

প্রসঙ্গত, গুলাম নবি আজাদের স্থানে এলেন প্রিয়াঙ্কা৷ অন্যদিকে, গুলাম নবি আজাদ হরিয়ানাতে এআইসিসি-র সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নিজের দায়িত্ব বুঝে নেবেন প্রিয়াঙ্কা৷ এদিকে রবার্ট ভাঢরা স্ত্রী প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদানে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension