প্রধান খবরভারত

সোনিয়ার কেন্দ্র থেকেই ভোটে লড়তে পারেন প্রিয়াঙ্কা: সূত্র

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শুধু প্রিয়াঙ্কাকে রাজনীতিতে আনাটাই কংগ্রেসের জন্য বড় চমক নয়। চমক এখনও বাকি। সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনেও লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধী। তাও আবার গান্ধী পরিবারের কেন্দ্র থেকেই।

উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের সাংসদ সোনিয়া গান্ধী। যদিও একথা দলের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, দলীয় সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

রাহুক গান্ধীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘ভোটে লড়বে কিনা, সেটা প্রিয়াঙ্কার উপর নির্ভর করছে। তবে একটাই কথা, আমরা কোনোভাবেই ব্যাকফুটে থাকব না। সে উত্তরপ্রদেশ হোক বা গুজরাত।’

বুধবারই আনুষ্ঠানিকভাবে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা রাজনীতিতে প্রবেশ করলেন৷ উত্তরপ্রদেশে (পূর্বে) কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি৷

গুলাম নবি আজাদের স্থানে এলেন প্রিয়াঙ্কা৷ অন্যদিকে, গুলাম নবি আজাদ হরিয়ানাতে এআইসিসি-র সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে৷

লোকসভা নির্বাচনের আগে সোনিয়া কন্যার এই আগমনে অন্যরকম সমীকরণ নিয়েও সেইসঙ্গে চলছে চিন্তা-ভাবনা৷

সোনিয়া-কন্যার রাজনীতিতে আসার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকেরা৷ অনেকেই স্পষ্ট জানালেন, ‘দুসরি ইন্দিরা গান্ধী আয়ি হ্যায়’ অর্থাৎ দ্বিতীয় ইন্দিরা গান্ধী এলেন৷ এক্ষেত্রে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চেহারা-ব্যক্তিত্বের সঙ্গে প্রিয়াঙ্কার চেহারার সামঞ্জস্য যে অনেকটাই কাজ করছে তা বলাই বাহল্য৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension