
রাহুলের প্রশংসা বিজেপি বিধায়কের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সাধারণত দেখা যায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমালোচনায় মুখ খোলেন বিজেপি-র সর্বস্তরের নেতা-মন্ত্রীরা। কিন্তু কখনও বিজেপি-র কোনও বিধায়কের মুখে রাহুলের প্রশংসা শুনেছেন! না। অবাক করে দেওয়া এই ঘটনাই ঘটেছে এবার।
সেখান থেকে সময় বের করে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। গোয়া এবং ভারতের সমস্ত মানু্ষের উচিত তাঁর এই কাজের প্রশংসা করা। আমি তাঁকে অবশ্যই এজন্য ধন্যবাদ জানাতে চাই।’
গোয়ায় রাহুলের মত নেতা চাই। না, কংগ্রেস নয়, গেরুয়া শিবির থেকেই শোনা গেল রাহুলের প্রশংসা। সবাইকে চমকে দিয়ে রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপি বিধায়ক মাইকেল লোবো।
রাহুলের প্রশংসা শোনা গিয়েছে গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং বিজেপি বিধায়ক মাইকেল লোবোর মুখে। সম্প্রতি গোয়ার মুখ্যমন্ত্রী অসুস্থ মনোহর পারিক্করকে দেখতে গিয়েছিলেন রাহুল। সেই প্রসঙ্গেই লোবো ট্যুইট করে বলেন, রাহুল গান্ধী সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। তাঁর মধ্যে মনুষ্যত্ব রয়েছে, এজন্য অবশ্যই তাঁর প্রশংসা প্রাপ্য।
তাঁর কথায়, ‘রাহুল গান্ধী আমাদের অসুস্থ মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছিলেন। সমস্ত ভারতবাসী এবং গোয়ার মানু্ষদের তাঁর এই আচরণের প্রশংসা করা উচিত। উনি খুব সাধারণভাবে থাকেন। এরকম নেতা গোয়া এবং গোটা ভারতে প্রয়োজন।’
গোয়ার ছুটি কাটাতে গিয়ে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। ব্যক্তিগত সাক্ষাৎকার বলেও উল্লেখ করেন। এরপরই অসুস্থ মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে।
বুধবার রাহুলকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন পারিক্কর। বলেছেন, ‘এই সাক্ষাৎকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কষ্ট দিয়েছ। আমাদের সাক্ষাতের পাঁচ মিনিটে আমাদের মধ্যে রাফায়েল নিয়ে কোনও কথা হয়নি।’ চিঠিতে পারিক্কর অভিযোগ করেন, তাঁর সঙ্গে দেখা করার পরই সংবাদমাধ্যমে রাহুলকে রাফায়েল নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। পারিক্কর নাকি বলেছেন, তিনি এই রাফায়েলের ব্যাপারে কিছু জানেন না। অথচ পারিক্করের দাবি, রাহুলের সঙ্গে এই বিষয়ে কোনও কথাই হয়নি।



