প্রবাস

ঢালিউড এওয়ার্ড অনুষ্ঠান ৭ এপ্রিল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:নিউইয়র্কে শো-টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত ঢালিউড এওয়ার্ডের ১৮তম আসর আগামী ৭ এপ্রিল। এটি অনুষ্ঠিত হবে জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে। এবারের আসরে আকর্ষণ হিসেবে থাকবেন সংসদ সদস্য ও চিত্রাভিনেতা ফারুক। গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। বক্তব্যে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জমকালো অনুষ্ঠানের নাম ঢালিউড এওয়ার্ড। বহিবিশ্বে সব চেয়ে বড় তারকা মেলা ঢালিউড এওয়ার্ড।

যে অনুষ্ঠানে বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা শিল্পীদের সম্মান জানান প্রবাসীরা। তিনি বলেন, প্রতিবছরের মত এবারও জ্যামাইকার ইয়র্ক কলেজে অডিটোরিয়ামে বসছে ঢালিউড এওয়ার্ডের ১৮তম আসর। ৭ এপ্রিল অনুষ্ঠিতব্য আসরে বাংলাদেশের কিংবদন্তী চিত্র নায়ক ফারুক, অভিনেত্রী সুর্বনা মোস্তফাসহ একঝাঁক তারকা শিল্পীর উপস্থিতি ঘটবে। আলমগীর খান আলম আরো জানান, পাঠক ও দর্শকরাই ঢালিউড এওয়ার্ডে সেরা শিল্পী নির্বাচন করেন। অনলাইনে ঢালিউড এওয়ার্ড ডটকম-এর মাধ্যমে এই জরিপ অনুষ্ঠিত হয়। তিনি জানান, এই প্রথম জরিপকারীদেরও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিপকারীদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, মর্টগেজ এক্সপার্ট ফাহিম জান, রাজনীতিক জাকারিয়া চৌধুরী, আহসান হাবিব, খাইরুল ইসলাম খোকন ও চৌধুরী এন্ড ফানজানি গ্রুপের প্রতিনিধি নুশরাত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension