প্রধান খবরভারত

কার্তির গ্রেফতারিতে রাহুলের দিদিমার কথা মনে পড়ে গিয়েছে, কটাক্ষ মীনাক্ষী লেখির

রূপসী বাংলা ডেস্ক:ইতালিতে দিদিমা পাওলা মাইনোর কাছে ছুটি কাটাতে যাওয়া নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘খুব সুন্দর আচরণ। কার্তির (চিদম্বরম) গ্রেফতারি তাঁকে (রাহুল গাঁধী) দিদিমার কথা মনে করিয়ে দিয়েছে।’বৃহস্পতিবার ট্যুইট করে রাহুল জানান, তিনি ৯৩ বছর বয়সি দিদিমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইতালি যাচ্ছেন। সেখানেই হোলির সপ্তাহান্ত কাটাবেন। ঘটনাচক্রে বৃহস্পতিবারই আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তিকে গ্রেফতার করেছে সিবিআই। বিশেষ সিবিআই আদালতের বিচারপতি সুনীল রানা ৬ মার্চ পর্যন্ত কার্তির সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension