প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট মন্টুর সংবর্ধনা

সাখাওয়াত হোসেন সেলিম: নিউইয়র্কে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, মাদক-জঙ্গী মুক্ত বাংলাদেশ গড়তে খেলা-ধূলার বিকল্প নেই। খেলা-ধূলা বিমুখ অলস হতাশাগ্রস্ত যুব সমাজ মাদকাসক্ত ও সন্ত্রাস-জঙ্গীবাদে জড়িয়ে পড়তে পারে। তাই মাদক-জঙ্গী মুক্ত বাংলাদেশ গড়তে খেলা বান্ধব পরিবেশ তৈরীতে কাজ করে যাচ্ছে সরকার। এলক্ষে যুগান্তকারী পদক্ষেপও নেয়া হয়েছে।

স্থানীয় সময় ১১ ফেব্রুয়ারী সোমবার রাতে ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইউনাইটেড অর্গানাইজেশনস অব বাংলাদেশী-আমেরিকানস ইন নিউইয়র্ক। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য আব্দুর রকিব মন্টুর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তিনি প্রবাসীদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র
বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমদ।

সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি ও স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক জাতীয় খেলোয়ার অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, প্রবীণ রাজনীতিক মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, সমাজ কর্মী ডা. শাহানারা আলী, স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহিদ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ভোরের কাগজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শামিম আহমেদ, সাবেক ফুটবলার গোলাম মোস্তফা, বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট হাসান আলী, আব্দুল বাছির খান, সাখাওয়াত আলী, মোঃ রফিকুল ইসলাম, জামাল হুসেন, এ ইসলাম মামুন, মোজাফফর হোসেন, আনোয়ারুল আলম ভূইয়া, নাসির উদ্দিন, হাসানাত আবদুল্লাহ, রকিবুল হাসান প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension