প্রধান খবরভারত

বিজেপিকে চাপে রাখতে পূর্ণ রাজ্যের দাবিতে অনশনে কেজরি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: চাই পূর্ণ রাজ্যের মর্যাদা৷ বিজেপি পরিচালিত কেন্দ্রের উপর চাপ বাড়াতে এবার আমরণ অনশনের ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিলেন, আগামী ১লা মার্চ থেকে আমরণ অনশনে বসবেন তিনি৷

এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘একমাত্র দিল্লি বাদে গোটা দেশে গণতন্ত্র বলবৎ রয়েছে। জনগণ ভোট দিয়ে সরকারকে নির্বাচন করেছেন। অথচ, মজার কথা, সেই সরকারের কোনও ক্ষমতাই নেই। এই ইস্যুতেই একটি আন্দোলন শুরু করছি আমরা আগামী ১ মার্চ থেকে। দিল্লিকে পূর্ণ রাজ্যের তকমা না দেওয়া পর্যন্ত আমি আমরণ অনশন করব।’’

ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি সরকারের ক্ষমতা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই৷ রাজ্য প্রশাসনের কাজে উপ-রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগ তোলেন কেজরি৷ উপ-রাজ্যপালের বাড়িতেই চলে ধর্না৷ পরে সুপ্রিম কোর্টও নির্দেশ স্পষ্ট হয়ে যায় কেজরিওয়ালের দাবি আপাতত মিটছে না৷ কিন্ক আইনি লড়াইয়ে না পারলেও হাল ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী৷ ভোটের আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তাই আন্দোলনের মাধ্যমে জনতার দরবারে আম আদমি পার্টির সুপ্রিমো৷

পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি সহ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে চলতি মাসেই রাজধানীর বুকে ধর্নায় বসেন কেজরিওয়াল৷ তাতে সামিল হন, মমতা থেকে চন্দ্রবাবু, তেজস্বীরা৷ ভোটের আগে গেরুয়া শিবিরের উপর সেই চাপ বজায় রাখতে ফের আন্দোলনের বসার ঘোষণা কেজরিওয়ালের৷ মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension