বিনোদন

প্রধানমন্ত্রী মোদীর বায়োপিকে শিল্পপতি রতন টাটার ভূমিকায় বোমান ইরানি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: শিল্পপতি রতন টাটার ভূমিকায় এবার দেখা যাবে অভিনেতা বোমান ইরানিকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৈরি হচ্ছে বায়োপিক৷ সেই ছবিতে মোদীর চরিত্রে বিবেক ওবেরয় অভিনয় করবেন বলে আগেই জানা গিয়েছিল। এ বার ওই ছবির কাস্টিং তালিকায় নাম যোগ হল বোমান ইরানি। শোনা যাচ্ছে, রতন টাটা চরিত্রে বোমানকে দেখা যাবে৷

এমন ইঙ্গিত দিয়েছেন সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে৷ ওই পোস্টে তিনি জানিয়েছেন, মোদীর বায়োপিকে বোমানকে এক পরিচিত ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে। যদিও তিনি কারও নাম লেখেননি। কিন্তু বলিউড সূত্রে খবর, সুরেশ ওবেরয় প্রযোজিত ওই ছবিটিতে রতন টাটার চরিত্রেই দেখা যাবে বোমানকে।

প্রসঙ্গত, একটি ছবিতে দেখা গিয়েছে একটি চার্টার্ড বিমানের ভিতর বসে রয়েছেন বোমান। তাঁর পরনে সুট এবং ঠোঁটের ওপর রাখা ডান হাতের একটি আঙুল। এমন ভঙ্গি রতন টাটার সঙ্গে মিলে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞদের একটা বড় অংশ।

এদিকে প্রথমে অভিনেতা তথা সাংসদ পরেশ রাওয়ালকে এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা শোনা গেলেও পরে তিনি সরে দাঁড়ান। তাঁর জায়গায় ওই চরিত্রে নেওয়া হয় বিবেক ওবেরয়কে। যা দেখে বলিউডে গুঞ্জন তৈরি হয়েছে ওমঙ্গ কুমার পরিচালিত এই ছবির হাত ধরেই বিবেক বলিউডে কামব্যাক করতে চলেছেন।

বিভিন্নমহলে খবর ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগেই এই বায়োপিক মুক্তি পাবে। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি৷ ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে গুজরাত, হিমাচল প্রদেশ এবং দিল্লিতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension