প্রধান খবরভারতরাজনীতি

মুখ্য়মন্ত্রী পাকিস্তানি ভাষায় কথা বলছেন: বিজেপি নেতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করল দিল্লি বিজেপি৷ বৃহস্পতিবার তার দিকে তোপ দেগে বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেন, কেজরিওয়াল পাকিস্তানের ভাষায় কথা বলছেন৷ পাকিস্তানের হাতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন আটক হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন কেজরিওয়াল৷

তিনি বলেন, ‘আমি অনেক ফোন কল পাচ্ছি, তাঁরা প্রশ্ন করছেন, লোকসভার মুখে ভোটকেন্দ্রগুলিকে শক্তিশালী করা থেকে নজর সরিয়ে আটকে পড়া বায়ুসেনাকে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে প্রধানমন্ত্রী কী ভাবছেন৷’ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের প্রসঙ্গে তুলে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মৃতদেহ গুনে চলেছে বিজেপি, এই দল লজ্জাজনক৷’

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মেরা বুথ সবসে মজবুত ক্যাম্পেনে ভিডিও কনফারেন্সিংয়ে নিজের দলের কর্মীদের সঙ্গে কথা বলেন৷আর এই বিষয়টি নিয়েই মন্তব্য করেন কেজরিওয়াল৷

অবশ্য তাঁর এই মন্তব্যের পরেই বিজেপ নেতা কেজরিকে একহাত নিয়ে বলেন, ‘কেজরিওয়াল পাকিস্তানি ভাষা বলছেন এবং দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন৷ একজন আইএসআই-এর মতো ব্যবহার করছেন৷ সেনাদের আত্মত্যাগ নিয়ে তাঁর এই রাজনীতর জবাব দেবে দিল্লিবাসী৷’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension