
নিজের বাসভবনে অজিত দোভালকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোদ প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক শুরু হয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। পাশাপাশি উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। রয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিদেশ সচিবও। কিন্ত্য রাতে কেন এই বৈঠক তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এই বিষয়ে স্পিকটি নট সবপক্ষ।
উল্লেখ্য, পাকিস্তানকে ইতিমধ্যে হাতে মেরে এসেছে ভারতীয় এয়ারফোর্স। একাধিক জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে সেনাবাহিনী। এই অবস্থায় কে কোনও মুহূর্তে জঙ্গিরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে জঙ্গিরা। এই অবস্থায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর রণকৌশল কি হবে তা নিয়ে একপ্রস্ত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা বিজেপি সরকারের। কীভাবে তা সম্ভব সেই নিয়েও এদিনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।



