
অভিনন্দনের ভুয়ো টুইটার অ্যাকাউন্টে ইমরান খানের প্রশংসা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দেশের গর্ব ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডর অভিনন্দনের ভুয়ো টুইটার অ্যাকাউন্ট তৈরি করে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করার ঘটনা ঘটল৷ এই ভুয়ো টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে অভিনন্দনের নাম করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করা হয়৷ এই পোস্ট ভাইরাল হওয়ার পর আজমগঢ় পুলিশ, সাইবার সেল এবং তদন্তকারি এজেন্সি এই ঘটনার তদন্ত শুরু করেছে৷
এই ভুয়ো প্রোফাইল তৈরি হওয়ার কয়েক দিনের মধ্যেই ১৪০০র বেশি ফলেয়ার হয়৷ এই অ্য়াকাউন্টের টুইটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের সরকারের প্রশংসাও করা হয়৷ এই ঘটনার তদন্তে খোদ আজমগঢ় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা নজর রাখছেন৷
পুলিশ কর্তারা জানান উইং কমান্ডরের নামে এই ভুয়ো টুইটার অক্যাউন্ট উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তৈরি করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ব্যাক্তি কে চিন্হিত করার চেষ্টা করা হচ্ছে৷ পুলিশ জানাচ্ছে দ্রুততার সঙ্গে অভিযুক্ত কে গ্রেফতার করা হবে৷
তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্তারা সনজরপুর গ্রামের সঙ্গে এই ঘটনার সুত্র খুঁজে পেয়েছে৷ এই ঘটনার সঙ্গে যুক্ত এক যুবকের সন্ধান পাওয়া গিয়েছে এই গ্রামে বলে পুলিশ সুত্রে জানা যাচ্ছে৷ তবে এই বিষয়ে পুলিশ কর্তারা তদন্ত করছেন৷



