বাংলাদেশ

টাঙ্গাইলে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ঢাকা প্রতিনিধি:টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার স্থলকাশি এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে পড়ে জীবন মণ্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার দুই বন্ধু।

 সোমবার ৫ মার্চ সকাল ১১টার দিকে ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সঞ্জাব আলীর ছেলে।

আহতরা হলেন- কুকাদাইর গ্রামের মৃত হবিবুর রহমান মণ্ডলের ছেলে রাহুল মণ্ডল (১৬) ও রাউৎবাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে রাসেল (১৬)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের (ওসি) আছাবুর রহমান  জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে স্থলকাশি এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় ভুঞাপুরগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জীবন নিহত হয়। এতে গুরুতর আহত হয় তার দুই বন্ধু। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension