আন্তর্জাতিকপ্রধান খবর

ইসরাইলের সহযোগিতায় হামলার পরিকল্পনা করেছিল ভারত!

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনার মধ্যেই ইসরাইলের সহযোগিতায় পাকিস্তানের ১০০ কিলোমিটার অভ্যন্তরে ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল ভারত। এমন দাবি করেছে পাকিস্তান।

ডন এর এক প্রতিবেদনে বলা হয়, সোমবার পাকিস্তান সরকারের সূত্র থেকে জানানো হয়, ভারতের রাজস্থানের বিমানঘাঁটি থেকে দেশটির বিমানবাহিনী ইসরাইলি সহযোগিতায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ১০০ কিলোমিটার অভ্যন্তরে হামলার পরিকল্পনা করে। সঠিক সময়ে গোয়েন্দা ও গোপন সূত্রের খবরে ভারত জানতে পারে পরিকল্পিত আক্রমণে গেলে হামলার যথাযথ জবাব দেবে পাকিস্তান। এতে বলা হয়, এমন একটি দেশ যেখানে হামলা করলে ফেরত আসার সম্ভাবনা নেই।

পাকিস্তান ও ভারত সীমান্ত নিয়ন্ত্রণরেখায় ভারি গুলিবিনিময়ের ঘটনা নিয়ে পাক আইএসপিআর প্রধান মেজর জেনারেল আসিফ গফুর বলেন, গত ২৪ ঘণ্টা সংযমের কৌশল হিসেবে চুপ ছিল, তবে আমাদের সতর্কতা ও প্রস্তুতি রয়েছে। পাকিস্তান যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবেলা করতে প্রস্তুত।

একটি শীর্ষ সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় সংকটে আছেন। আগামী মে মাসে ভোট। এই ভোট পরিস্থিতি ধরতে তিনি মরিয়া।

ওই সূত্রটি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীকে (আইএসআই) কৃতিত্ব দেয় যে, বিশ্বের মধ্যে এটি একটি ভালো সংস্থা। ভূমি, আকাশ অথবা ক্ষেপণাস্ত্র নয় পাকিস্তানের প্রতি ভারতের পরবর্তী সমস্যা তীব্র জঙ্গি হামলা ও অর্থনৈতিক অবস্থা নিয়ে।

প্রসঙ্গত, প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর অন্তত ৪৯ জন সদস্য নিহত হন। এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে ভারত।

পরবর্তীতে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তানি সেনারা। এ সময় ভারতীয় এক পাইলটকে আটক করে পাকিস্তান। পরে শান্তির শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বন্দি পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করে।

১৯৭১ সালের পরে প্রথমবারের মতো গত মঙ্গলবার ভারত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পাকিস্তানে বিমান হামলা চালায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension