আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যায় নিহত ১২

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জন নিহত এবং ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির বৃহত্তর শহর সাও পাওলোতে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

স্থানীয় জরুরি কেন্দ্র থেকে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ তীব্র ছিল। এর ফলে শহরটি প্লাবিত হয়ে যায়। বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া কাদায় শহরের কয়েকটি রাস্তা বন্ধ হয়ে যায়। তাছাড়া শহরের বিভিন্ন অংশে স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজ্যটির অগ্নি নির্বাপন বিভাগ থেকে জানানো হয়েছে, মেগালোপলিসের রিবেইরাও পিয়ার্স শহরে একটি ভবন ধসে চারজন নিহত হয়েছেন। পাশাপাশি সাও বানারদোরে বন্যার ফলে তামানদুয়াতেই এবং অন্য আরেকটি নদীতে ডুবে কয়েকজনের প্রাণহানি হয়েছে। এছাড়া সাও পাওলোর ইমবু দাস আরটেস, সান্টো আন্দ্রে এবং সাও কায়েটানোতে প্রাণহানি মিলে তা ১২ জনে দাঁড়িয়েছে।

রবিবারর রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। চলমান এ বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension