
ফুটব্রিজ ভেঙে দুর্ঘটনা মুম্বইয়ে, মৃত পাঁচ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক:মুম্বইয়ের সিএসটি রেলওয়ে স্টেশনের কাছে ফুটওভার ব্রিজ ভেঙে পড়ে দুর্ঘটনা৷ মৃত্যু হয়েছে পাঁচ জনের৷ এই ঘটনায় ৩৬ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ এখনও পর্যন্ত ধংসস্তুপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর৷ এই ব্রিজ আজাদ ময়দানের সঙ্গে ব্যস্ত স্টেশন ছত্রপতি শিবাজী টার্মিনাসকে যুক্ত করে ৷
Mumbai: A foot over bridge near Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) railway station collapses. Multiple injuries reported pic.twitter.com/Z7nt4dCWop
— ANI (@ANI) March 14, 2019
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন এই ব্রিজটি ভেঙে পড়ে, সেই সময় এই এলাকায় একাধিক মানুষ দাঁড়িয়ে ছিলেন৷ এছাড়া অনেক গাড়িও ব্রিজের নীচে ছিল৷
প্ল্যাটফর্ম ১ বিটি লেনের কাছে ব্রিজটি ভেঙে পড়ে৷ জানা গিয়েছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এর আগে ২৯শে সেপ্টেম্বর ২০১৭ সালে মুম্বাইয়ের প্রভাদেবী রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজের উপর হুড়োহুড়িতে ২৩ জন পদপিষ্ট হয়ে মারা যান৷ আহত হন ৫০ জন৷
দুর্ঘটনার পরপরই প্রঝানমন্ত্রী নরেন্দ্র মোদীা নিহতদের আত্মার শান্তি কামনা করে ট্যুইট করেন৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন৷



