
রঙিন বিকিনিতে নীল জলে ঝাঁপ দিলেন মালাইকা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সূত্রের খবর আর কয়েকদিন পরই বিয়ে করছেন মালাইকা অরোরা। এটা হবে তাঁর দ্বিতীয় বিয়ে। আরবাজ খানের সঙ্গে বেশ কয়েক বছর সংসার করার পর ডিভোর্স হয়ে যায়। তাঁদের এক ছেলেও রয়েছে। এরপরই প্রেম অর্জুন কাপুরের সঙ্গে।
বয়সে ছোট হওয়া সত্বেও অর্জুনের সঙ্গে প্রকাশ্যেই চুটিয়ে প্রেম করছেন তিনি। বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। আগামী ১৯ এপ্রিল গাঁটছড়া বাঁধছেন দুই লাভ -বার্ড। আর তার আগে বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন মালাইকা অরোরা।
মালদিভে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। আপলোড করছেন একের পর এক ছবিও। বয়স ৪৫ হলেও ফিটনেস এবং হটনেসে এখনও বলিউডের বহু অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন মালাইকা। মালদিভের ছবিগুলো সেকথাই মনে করিয়ে দিচ্ছে ভক্তদের।
সম্প্রতি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখান তাঁর পরনে দেখা যাচ্ছে বিকিনি। প্রথম দিনে বিকিনি পরে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার ছবি পোস্ট করেন তিনি। তবে সাদা জ্যাকেটে ঢাকা ছিল। পরের দিন মাল্টি কালারের একটি বিকিনি পরে সুইমিং পুলে নামার ছবি দিয়েছেন তিনি।
ছবিগুলিতে লাইকের সংখ্যা বাড়ছে হু হু করে। বয়সের প্রভাব যে ফিটনেস দিয়েই কাটিয়ে ওঠা যায়, মালাইকার ছবি থেকেই সেটা স্পষ্ট।



