প্রধান খবরভারত

ওয়ানাড আসন থেকে আজই মনোনয়ন জমা দেবেন রাহুল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: উত্তরপ্রদেশের আমেঠির সঙ্গেই কেরালার ওয়ানাড লোকসভা থেকে ভোটে লড়ছেন রাহুল গান্ধী৷ সেখানে ভোট ২৩শে এপ্রিল৷ আজই মনোনয়ন জমা দেবেন কংগ্রেস সভাপতি৷

কংগ্রেস সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ন’টায় কংগ্রেস সভাপতিকে নিয়ে বিশাল ব়্যালি বের হবে৷ কর্মী. সমর্থকদের সঙ্গে গিয়েই মনোনয়ন জমা দেবেন ওয়ানাড কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী৷ সঙ্গে থাকবেন দলের তরফে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও৷ বুধবার রাতেই বাই-বোন পৌঁছে গিয়েছেন কোঝিকোড়৷ বৃহস্পতিবার সকালেই নিজের নির্বাচনী এলাকায় যাবেন রাহুল৷

পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে হাত শিবিরের জোট হয়নি৷ কেরালায় রাহুলের মূল প্রতিদ্বন্দ্বী বামেরা৷ লড়াই সেখানে এলডিএফ বনাম ইউডিএফের৷ ফলে গোঁসা হয়েছে বামেদের৷ সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক আগেই জানিয়েছেন তারা রাহুলের বিরুদ্ধে এল আউট লড়াই করবেন৷ কেরালা থেকে ভোটে দাঁড়িয়ে বিজেপি বিরোধী মানুষদের কাছে ভুল বার্তা দিয়েছে কংগ্রেস৷ তবে নিজের সিদ্ধান্তে অনড় কংগ্রেস সভাপতি৷

রাহুল গান্ধীর কোঝিকোড়ে আসার খবরে উল্লসিত কংগ্রেস কর্মী, সমর্থকরা৷ এয়ারপোর্টের বাইরে ছিল জমকালো অভ্যর্থনা৷ প্রিয়াঙ্কা গান্ধীকে ঘিরেও আবেগ আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো৷ কেরালা কংগ্রেসের প্রথম সারির নেতা রমেশ চেন্নিথালা জানান, বৃহস্পতিবার এর চেয়ে কয়েকগুণ আড়ম্বর দেখতে পাওয়া যাবে৷

আমেঠি কংগ্রেসের গড়৷ সেখানে এবারও প্রার্থী রাহুল গান্ধী৷ বিপক্ষে মোদী মন্ত্রীসভার সদস্য স্মৃতি ইরানি থাকলেও লড়াই যে কঠিন তেমনটা নয়৷ তবে হঠাৎ কেন দক্ষিণী রাজ্য তেকে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার কথা ভাবলেন কংগ্রেস সভাপতি?

২০০৯ সালে ওয়ানাড লোকসভা কেন্দ্রের সূচনা। মূলত আদিবাসী অধ্যুষিত আসন। এখানে কংগ্রেসের সমর্থন যথেষ্ট। এর আগের দুবারের ভোটেই এখান থেকে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী এমআই শানবাস। সম্প্রতি তাঁর প্রয়াণ হয়৷ এই লোকসভার অন্তর্গত তিরুবামবাডি ও এরনাড বিধানসভা কেন্দ্র দুটি কংগ্রেসের সঙ্গী মুসলিম লিগের খাস তালুক বলে পরিচিত। ফলে ওয়ানাডে জয় নিয়ে বিপদের আঁচ নেই কংগ্রেসের৷

এছাড়া, কেরালা থেকে রাহুলই প্রথম গান্ধী নেহরু পরিবারের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। কংগ্রেস থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে এর ফলে দলের গোটা দক্ষিণ ভারতের কর্মী-সমর্থকদের উজ্জীবিত হবে। রাহুল তাদের লোক বলে দক্ষিণ ভারতীয়দের কাছে বার্তা পৌঁছবে৷ দিল্লিতে সরকার গঠনে যা সদর্থক দিক৷

তবে দলের অন্দরের খবর, কেরালায় কংগ্রেস সংগঠন গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি এবং বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালার নেতৃত্বে দুটি গোষ্ঠী গড়ে উঠেছে। ফলে প্রার্থী বাছাই, টিকিট দেওয়া নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। তিক্ততা কমাতেই রাহুলের প্রার্থী হওয়ার জন্য ওয়ানাড কেন্দ্রটি বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension