বিনোদন

সিঙ্গাপুরের মাদাম তুসোয় করণের মূর্তি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সম্প্রতি লন্ডনের মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উদ্বোধন করন বলিউডের এই সময়ের সবচেয়ে দামি নায়িকা দীপিকা পাডুকোন। এবার তারই রেশ টেনে সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উদ্বোধন করলেন প্রযোজক ও পরিচালক করণ জোহর।

মূর্তি উদ্বোধনের সময় করণের সঙ্গে ছিলেন তার মা। মোমের মূর্তিতে করণ জোহারকে দেখা যায় হাতে মোবাইল ফোন নিয়ে সেলফি তুলতে। ঠিক তার সামনে দাড়িয়ে পোজ দেন পরিচালক। সেখানে সাদা স্যুটে কুল লাগছিল করণকে। মূর্তি উদ্বোধনের পরেই সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

এদিকে গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে করণের প্রযোজনায় ‘কলঙ্ক’ ছবির ট্রেলার। এটি পরিচালনা করেছে অভিষেক বর্মন। এর ট্রেলারে দেখা গেছে পরকীয়া, রগরগে প্রেম ও দুটি নষ্ট পরিবারের কাহিনির সারসংক্ষেপ। এখন গোটা ছবির অপেক্ষায় দর্শক। এটি মুক্তি পাবে আগামী ১৭ এপ্রিল।

কলঙ্ক’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। আছেন আদিত্য রায় কাপুর ও সোনাক্ষী সিনহা। এছাড়া আছেন এক সময়ের প্রেমিক-প্রেমিকা জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত।

‘কলঙ্ক’ দিয়েই দীর্ঘ ২২ বছর পর পর্দায় ফিরছেন সঞ্জয়-মাধুরী। এখানে বাহার বেগমের ভূমিকায় দেখা যাবে মাধুরীকে। এই চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর। কিন্তু গত বছরের ২৪ ফেব্রুয়ারি তিনি মারা যান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension