প্রধান খবরভারত

২০ বছরেও রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন না বরুণ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কংগ্রেসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন আগেই। এবার একের পর এক আক্রমণে বদ্ধ করছেন কংগ্রেসকে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুলের তুলনা করে তিনি বলেন, ২০ বছরেও প্রধানমন্ত্রী হতে পারবেন না রাহুল গান্ধী।

সাধারণত রাহুল কিংবা প্রিয়াঙ্কার বিরুদ্ধে সরাসরি কোনও মন্তব্য করেন না বরুন গান্ধী। কিন্তু ভোটের মুখে এবার তিনি বললেন, আগামী ১০-২০ বছরে রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনা দেখছি না। তাঁর মতে, প্রধানমন্ত্রীর আসনের জন্য মোদী ছাড়া আর কাউকে বেছে নেবে না মানুষ।

পিলভিট কেন্দ্রের প্রার্থী বরুণ বলেন, ‘মানুষ মোদীজির জন্য রক্তও দিতে পারে, শুধু ভোট নয়।’ তবে রাহুল কিংবা প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্কে ভাল হলেও নেহাতই ফরম্যাল, সেকথা জানিয়েছেন তিনি। বরুণ বলেন, ”আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। মা’ই আমার পরিবার। বাকিদের সঙ্গে সম্পর্কটা শুধুই ফরম্যাল, তবে ভালো।”

প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয়ভাবে রাজনীতিতে আসার পর থেকে শোনা যাচ্ছিল যে, বরুণ গান্ধী হয়ত যোগ দেবেন কংগ্রেসে। সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ গান্ধী জানিয়েছেন যে, যেদিন বিজেপি ছাড়বেন সেটাই হবে রাজনীতিতে তাঁর শেষ দিন।

তিনি জানিয়েছেন, বছর ১৫ আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলে। সেদিনই তিনি বলেছিলেন, যে বিজেপি ছাড়লে সেটাই হবে তাঁর জীবনের রাজনীতির শেষ দিন। আজও সেটাই বিশ্বাস করেন তিনি।

কেন্দ্র বদলের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যে দুটি কেন্দ্রই তাঁদের পরিবারের পূর্ব পরিচিত। তাই মায়ের কেন্দ্র থেকে লড়তে তাঁর কোনও অসুবিধা নেই।

এদিকে, উত্তরপ্রদেশে এসপি-বিএসপি জোট নিয়ে মোটেই ভাবিত নন বরুণ গান্ধী। তিন বলেন, ৮০ শতাংশ মানুষ আশার পক্ষেই ভোট দেবেন। তিন বলেন, এসপি-বিএসপি জাতপাতের রাজনীতি ছকতে শুরু করেছে, তারা মানুষের আসল ইচ্ছা বুঝতে ব্যর্থ।

তিনি রাহুল বা প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচারে কথা বলবেন কিনা, সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে বরুণ গান্ধী বলেন, ‘আমার দল যা ঠিক করবে, সেটাই করব।’

কয়েকদিন আগে বরুণ গান্ধী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নরেন্দ্র মোদী দেশকে যে সম্মান এনে দিয়েছেন, তা আর কোনও প্রধানমন্ত্রী পারেননি। পিলভিটে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। এমনকি তিনি এও উল্লেখ করেন যে তাঁর পরিবার থেকে যাঁরা প্রধানমন্ত্রী হয়েছেন, তাঁদেরও এই কৃতিত্ব নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension