প্রধান খবরভারত

পঞ্চমদফা: লড়াইয়ের ময়দানে সোনিয়া রাহুল রাজনাথ রাজ্যবর্ধন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সোমবার দেশে পঞ্চমদফার নির্বাচনে বিহারের ৫টি, জম্মু এবং কাশ্মীরের ২টি, ঝাড়খণ্ডের ৪টি, মধ্যপ্রদেশের ৭টি, রাজস্থানে ১২টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং পশ্চিমবঙ্গে ৭টি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে৷ পঞ্চদফা নির্বাচনে সারা দেশেই কিছু হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

উত্তরপ্রদেশে ১৪ আসনের মধ্যে রয়েছে রায়বরলী এবং আমেঠি৷ রায়বরলী থেকে লড়ছেন সোনিয়া গান্ধী৷ অমেঠি থেকে লড়ছেন রাহুল গান্ধী৷ রাহুলের বিরুদ্ধে যিনি লড়াই করছেন তিনিও একজন হেভিওয়েট প্রার্থী স্মৃতি ইরানি। প্রাক্তন অভিনেত্রী স্মৃতি মোদী সরকারের বস্ত্র মন্ত্রী৷ কয়েক বছর ধেরে অমেথিতে মাটি কামরে পড়ে রয়েছেন স্মৃতি৷ ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন, আমেথির মানুষ ইতিমধ্যেই রাহুলকে পরিত্যাগ করেছেন৷

লাইমলাইটে রয়েছে উত্তরপ্রদেশের অপর আরেকটি কেন্দ্র লখনউ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ওই কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন৷ রাজনাথের বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী পুনম সিনহা৷ পুনম হলেন, প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার স্ত্রী৷ শত্রুঘ্ন বিজেপির সঙ্গে তফাত গিয়েছেন৷ ইতিমধ্যেই তিনি মোদী বিরেধী প্রচারও শুরু করেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও কলকাতায় বক্তব্য রেখে গিয়েছেন শত্রুঘ্ন৷

পঞ্চমদফায় দেশে যে ৫১টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেখানে জম্মু ও কাশ্মীরের ২টি কেন্দ্র রয়েছে৷ হেভিওয়েট প্রার্থী জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি প্রার্থী মেহবুবা মুফতি৷ কিছুদিন আগেই মেহবুবা হুমকি দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নিলে ভারত থেকে আলাদা হবে৷ সারা দেশে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে৷ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ কেন্দ্রে মেহবুবার ভাগ্য নির্ধারিত হবে ২৩ মে৷

অন্যদিকে জয়পুর গ্রামীণ কেন্দ্র থেকে লড়াই করছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ অলেম্পিয়ান শুটার রাজ্যবর্ধনের বিরুদ্ধে লড়াই করছেন কংগ্রেসের কৃষ্ণা পুনিয়া৷ কৃষ্ণাও অলেম্পিয়ান ডিসকাস থ্রোয়ার৷ রাজ্যবর্ধন অলেম্পিকে ভারতের জন্য রুপোর পদক এনেছিলেন৷ কৃষ্ণা কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছিলেন৷

ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে লড়াই করছেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা৷ মনে রাখা প্রয়োজন জয়ন্ত হলেন যশবন্ত সিনহার পুত্র৷ প্রাক্তন বিজেপি সাংসদ এবং মন্ত্রী যশবন্ত সিনহাও শত্রুঘ্ন মতো বিজেপির সঙ্গে তফাত গিয়েছেন৷ তিনিও মোদী বিরোধী প্রচারে যুক্ত রয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাখুলি সমর্থন করেছেন৷ তবে জয়ন্ত সিনহার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী গোপাল সাহু৷ বিশেষজ্ঞরা বলছেন, হাজারিবাগে সিপিআই প্রার্থী ভূবনেশ্বর প্রসাদ মেহতা ভাল ভোট পাবেন৷ সেক্ষেত্রে জয়ন্তর জয় সহজ হবে না৷

বিহারের সারণ থেকে লড়াই করছেন বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডি৷ তার বিরুদ্ধে লড়াই করছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী চন্দ্রিকা রাই৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের পুত্র চন্দ্রিকা রাজীব প্রতাপ রুডিকে শক্ত লড়াইয়ে ফেলবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension