বিনোদন

OMG…..বউকে মা বললেন শাহরুখ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: রামকৃষ্ণদেব স্ত্রী সারদাদেবীকে ‘মা’ বলেছিলেন। দেবী রূপে পূজা করেছিলেন। শ্রীশ্রী পরহংসের সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও তুলনা আসে না। তবু কোথাও যেন সেই প্রসঙ্গ চলেই আসবে। বৌ’কে মা বললেন যে কিং খান। আসলে তিনি তাঁর ছেল মেয়েদের গৌরি তাঁর ব্যস্ততার মাঝেও কিভাবে সামলাচ্ছেন তা দেখেই অভিভূত খান কুর্নিশ জানিয়েছেন।

সম্প্রতি সোশাল মিডিয়ায় আব্রামের সঙ্গে একটি ছবি পোস্ট করেন গৌরি। সঙ্গে রয়েছে করণ জোহরের দুই সন্তান রুহী এবং জশ। আর সেখানেই কিং খান স্ত্রী এর উদ্দেশে লিখেছেন “মা তুঝে সলাম।” রবিবার খুদে দের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত গৌরী খান। ছবিতে মায়ের কোলে বসে রয়েছে আব্রাম। একদিকে যশ আর একদিকে রুহী। ছবির ক্যাপশনে গৌরি ইমোজি সহযোগে “লিখেছেন তিন সৈন্যর সঙ্গে সময় কাটাচ্ছি।” আর এই ছবিতেই গৌরি খানকে “সালাম” জানিয়েছেন বাদশা।

আগাগোড়াই গৌরির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। একাধিক সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করেছেন গৌরি খান। এবার ফের একবার গৌরির দায়িত্ব পালনকে কুর্ণিশ করে তাঁকে সাধুবাদ জানিয়েছেন শাহরুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension