বিনোদন

বলিউডে অপ্রীতিকর প্রস্তাব দেওয়া হয়েছিল সমীরাকেও

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সম্প্রতি MeToo ইস্যুতে সরব হয়েছিলেন বি টাউনের অনেকেই। আবার সেসব ধামাচাপাও পড়ে গিয়েছে। অভিযোগের তির ছিল যাদের দিকে, তারা কাজ করছেন বহাল তবিয়তে। এবার একইরকম ইস্যু নিয়ে কথা বললেন একসময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সমীরা রেড্ডি।

সম্প্রতি বডি শেমিং-এর জন্য শিরোনামে আসেন সমীরা। একসময় বলিউড ও দক্ষিণের ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করলেও বিয়ের পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে। বর্তমানে তিনি এক সন্তানের মা ও গর্ভবতীও বটে। একসময় যিনি ছিলেন সেক্স সিম্বল, তাঁর স্থূল চেহারা দেখে শুরু হয় ট্রোলিং। তাতে কড়া জবাব দেন সমীরাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমীরাকে জিজ্ঞাসা করা হয় যে, ইন্ডাস্ট্রির কোন জিনিসটার বদল চান তিনি। তিনি বলেন, মহিলাদের প্রতি যে আচরণ করা হয়, তারই বদল চান তিনি। প্রাক্তন এই অভিনেত্রী বলেন, ‘আমাকেও বিভিন্নভাবে অপ্রীতিকর প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি চাই মহিলাদের যেন একটা গ্ল্যামারাস বস্তুর বাইরে আর একটু বেশি কিছু ভাবা হয়। আমাদের আরও অনেক কিছু করার আছে।

একইসঙ্গে ইন্ডাস্ট্রিতে পুরুষ ও মহিলাদের মধ্যে যে ফারাক আছে, সেকথাও উল্লেখ করেন তিনি। তবে সেই ফারাক যে একদিন মিটে যাবে, সে ব্যাপারে আশাবাদী সমীরা।

২০১৪-তে অক্ষয় ভার্দে নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। অভিনয় ছেড়ে দেন তখনই। ২০১৫-তে এক পুত্র সন্তানের জন্ম দেন সমীরা। সম্প্রতি তাঁর গর্ভে এসেছে দ্বিতীয় সন্তান।

বলিউডে নো এন্ট্রি, রেস-এর মত জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। ২০০৮ সালে ভারনাম আরিয়াম নামে এক তামিল ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সমীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension