প্রধান খবরভারত

রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে সোনিয়া গান্ধীর জরুরি বৈঠক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচনে কংগ্রেস ও জোট (ইউপিএ) মাত্র ৯৩টি আসন পেয়ে রাজনৈতিক যে বিপর্যয়ের মুখোমুখি, তা কাটিয়ে উঠতে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার ভোটে কংগ্রেসের বিপর্যয়ের পরেই তারা এ আলোচনায় বসেন। প্রায় আধা ঘণ্টার ওপরে চলে এ আলোচনা।

কংগ্রেসের ঘাঁটি আমেথি আসনে অভিনেত্রী স্মৃতি ইরানির কাছে রাহুল গান্ধি পরাজিত হওয়ায় দলের মধ্যেই রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।দলের উচ্চ পর্যায়ের বৈঠকে পদত্যাগের প্রস্তাব দেয়া হয়েছে রাহুল গান্ধির। এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, লোকসভার সর্বশেষ গণনার ফল অনুসারে, ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট (এনডিএ) ৩৫০টি পেয়ে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে এ বিপর্যয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হতাশ হয়েছেন। এত খারাপ ফলাফল তাদের অপ্রত্যাশিত ছিল। এখন থেকেই কর্ণাটক, মধ্যেপ্রদেশ ও রাজস্থানের প্রাদেশিক নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে দলকে সেই লক্ষে কাজ করতে বলেছেন তারা।

বর্ষীয়ান কংগ্রেস নেতাদের বরাতে বলা হয়েছে, রাফাল জেট নিয়ে নরেন্দ্র মোদিকে ‘চৌকিদার চোর হ্যায়’ বলে রাহুল গান্ধী যে ক্যাম্পেইন করেছে তা জনগণ গ্রহণ করেনি।

মোট আসন ৫৪৩টি হলেও অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টার ঘটনায় ভেলোরের ভোটগ্রহণ বাতিল করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগণনা শুরু হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension