ভারত

নব নির্বাচিত বিধায়কদের ৬৭ জনের নামে রয়েছে ক্রিমিনাল কেস

রূপসী বাংলা নিউজ ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই ওডিশায় হয়েছে বিধানসভা ভোট। বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে দেখা গিয়েছে ফের বিপুল ভোটে ফের সরকার গঠন করছে বিজেডি তথা পট্টনায়কের সরকার। কিন্তু বিধায়কদের নামের তালিকা পর্যালোচনা করে মিলছে চাঞ্চল্যকর তথ্য।

দেখা যাচ্ছে, এই তালিকায় ৬৭ জন বিধায়ক রয়েছেন, যাদের নামে অপরাধের মামলা রয়েছে! বলছে ওডিশা ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমস-এর রিপোর্ট।

ওডিশা ইলেকশন ওয়াচের রাজ্য আহ্বায়ক রঞ্জন কুমার মোহান্তি বলেন, নতুন বিধানসভার ৬৭ জন বিধায়কের নামে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে ৪৯ জনের নামেই রয়েছে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ। যার মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, অপহরণ-এর মত অপরাধে জড়িত থাকার অভিযোগ।

বলা হয়েছে, বিধায়কদের নামের হলফনামায় অপরাধমূলক কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ নতুন নয়। শেষ বছর অর্থাৎ ২০১৪ সালের নিরিখে এবছর যা ১১% বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের হিসেবে ৪৯ জন নব নির্বাচিত বিধায়ক গুরুতর অপরাধ মামলায় যুক্ত ছিলেন। দুজন বিধায়কের বিরুদ্ধে সরাসরি খুনের মামলায় জড়িত থাকার অভিযোগ ছিল। ১১ জন বিধায়কের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। মোট বিধায়ক সংখ্যার ৩৫% বিধায়কের নামে অপরাধের মামলা ছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension