প্রবাস

অধিকারের প্রশ্নে প্রবাসীদের ঐক্যের আহবান ‘নয়ন-আলী প্যানেল’র

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: প্রবাসীদের কল্যাণে একযোগে কাজের সংকল্প ব্যক্ত করলো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘নয়ন-আলী প্যানেল’র প্রার্থী ও সমর্থকরা। ১ জুন শনিবার জ্যামাইকায় একটি পার্টি হলে এই প্যানেলের ইফতার-মাহফিলে শুভেচ্ছা বক্তব্যকালে সভাপতি প্রার্থী কাজী নয়ন আরো বলেন, আমেরিকার স্বপ্ন পূরণে ঐক্যের বিকল্প নেই। সকলেই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। এমনকি মূলধারার সমস্ত অধিকার আদায়ের পথও সহজ হবে। সামনের বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সকল বাংলাদেশীকে অভিবাসীদের পরীক্ষিত বন্ধুদের বিজয় করতে একযোগে কাজের উদাত্ত আহবান জানান তিনি।

সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু নাসের, উপদেষ্টা আলী ইমাম এবং কাজী আজহারুল হক মিলন, গত নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেম্বার প্রার্থী তৈয়বুর রহমান হারুন প্রমুখ। সকলেই কমিউনিটির কল্যাণের স্বার্থে ‘নয়ন-আলী প্যানেল’কে জয়যুক্ত করার আহবান জানান। উল্লেখ্য, গত ২১ অক্টোবর এই নির্বাচন হবার কথা। কিন্তু নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ মহল আদালতের আশ্রয় নেয়ায় নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি হয়েছে। এ নির্বাচনে ভোটার হচ্ছেন সাড়ে ২৭ হাজার।

ইফতার মাহফিলে প্যানেলের প্রার্থীগণের মধ্যে আরো ছিলেন আব্দুর রহিম হাওলাদার, ডিউক খান, হাসান জিলানী, মনিকা চক্রবর্তী, আহসান হাবিব প্রমুখ।এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension