
বিজেপি ঠেকাতে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা মমতার
রূপসী বাংলা ডেস্ক:রাজনীতির মাঠে পাঁকা খেলোয়াড় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা রাজ্যে বিজেপির বিশাল জয়ের পর পশ্চিমবঙ্গে মোদির দল ঠেকাতে সোনিয়া-রাহুলের কংগ্রেসের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তিনি।
বেশ কয়েকদিন থেকেই ভারতীয় মিডিয়ায় শোনা যাচ্ছিলো কংগ্রেসের সাথে জোট করতে যাচ্ছেন মমতা। তবে তার কোনো নিশ্চয়তা ছিলো না। গতকাল শুক্রবার আগামী রাজ্যসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্যের পাঁচ আসনে প্রার্থী ঘোষণার সময় তিনি একটি আসন বাদ রেখে চার আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। দলের কোর কমিটির বৈঠকের পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পরে বাকি আসনে প্রার্থী দেয়ার বিষয়ে মমতা বলেন ঐ আসনে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে তৃণমূল। তবে কংগ্রেস পঞ্চম আসনে কাকে প্রার্থী করবে তা নির্দিষ্ট না করলেও শোনা যাচ্ছে এ আসনে কংগ্রেসের প্রার্থী হবেন অভিষেক মনু সিঙ্ঘভিক।
রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। এক আসন বাদ রেখে তৃণমূলের চার আসনের প্রার্থীরা হলেন- নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস এবং শান্তনু সেন।
বেশকিছুদিন ধরে বিজেপির সঙ্গে বাকযুদ্ধ হচ্ছে মমতার তৃণমূলের। পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখতে অবশেষে কংগ্রেসের সাথে মমতার ঘনিষ্টতার ইঙ্গিতই সত্যি হলো।



