প্রবাস

গ্রিসে ঈদুল ফিতর উদযাপন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে হাজারো মুসলমানের উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

খোলা মাঠে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’র উদ্যোগে এ নামাজে শরিক হন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন, দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’র সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতব্বর, সাবেক সভাপতি গোলাম মাওলা, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার গ্রিস আওয়ামী লীগের আহ্বায়ক বাচ্চু বেপারী, যুগ্ম আহবায়ক আবিদ হানজালা, আওয়ামী লীগ নেতা মান্নান মাতব্বর, রকিব মৃদা, বাবুল হাওলাদার, সামাদ মাতব্বর,  আলমগীর হোসাইন,  বিএনপির সভাপতি জিএম মোখলেসুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবক ইকবাল হোসেন,  ইউরো-বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিন খান, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এস আলম সেতু, ছাত্রদলের সাবেক সভাপতি এম আলী চৌধুরী।

রাষ্ট্রদূত বলেন, আমরা খোলা মাঠে নামাজের মাধ্যমে প্রতিবছরের ন্যায় একখণ্ড বাংলাদেশ গড়ে তুলেছি এবং মহান আল্লাহ পাকের দরবারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension