ভারত

সাংসদ পদ হারাতে পারেন সানি দেওল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনায় নেমেই জয়ের স্বাদ পেয়েছিলেন সানি দেওল৷ গুরদাসপুর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি৷ কিন্তু লোকসভার সদস্যপদেই এবার সমস্যায় পড়তে চলেছেন সানি, এমনটাই জানা যাচ্ছে৷ পেতে পারেন নির্বাচন কমিশনের নোটিশ৷

সূত্রের খবর, লোকসভা নির্বাচনী প্রচারে অতিরিক্ত খরচের কারণেই ইসি নোটিশ পাঠাতে পার এই তারকাকে৷ নির্বাচনী প্রচারে খরচের মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল ৭০ লক্ষ৷ কিন্তু সানির প্রচারে সেই মাত্রা ছাড়িয়ে ব্যয় হয় ৮৬ লক্ষ টাকা৷ নির্বাচন কমিশনের মতে, এই ধরণের মাত্রাতিরিক্ত ব্যয় অনেক সাংসদকেই সমস্যায় ফেলতে পারে৷ এমনকি সংসদে সদস্যপদেও তার সমস্যা হতে পারে বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, চলতি বছরে ২৩ এপ্রিল বিজেপিতে যোগ দেন সানি দেওল। আগেই এই সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এদিনই তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি। তাঁর যোগ দেওয়ার সময় বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বিজেপি যোগ দেওয়ার পর সানি দেওল বলেছিলেন, ‘আগামী পাঁচ বছর মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি। তিনি আরও জানান, ‘আমার বাবা অটলজির সঙ্গে কাজ করেছিলেন, আমি মোদীর সঙ্গে কাজ করব।’

বিজেপি শিবিরে থেকে কাজ করতে চাইলেও ইসির নোটিশে যে তাঁকে বিড়ম্বনায় পড়তে হতে পারে এমনটাই মনে করছে অনেকে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension