প্রবাস

বায়তুল আতিক মুসলিম সেন্টারে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:বায়তুল আতিক মুসলিম সেন্টারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি উদযাপতি হয় গত শনিবার ৬২-১৭ নর্দান বুলেভার্ডে। ইয়াং জেনারেশনকে উদ্সাহিত করার জন্যই এই অনুষ্ঠান। গত রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় অত্যন্ত পরিপাটি করে বসার জায়গা, খাবার সাজিয়ে রাখা এবং দক্ষ হাতে পরিবেশন করাই ছিল এই ছোট ছোট এঞ্জেলদের কাজ। তারাবির মধ্য বিতরতির সময় চা ও পানি পরিবেশন করে এরা সবার দৃষ্টি আকর্ষন করে। এই মুসলিম সেন্টারে আরবি অধ্যায়নরত ছাত্র এবং নেইভারের টিনএজ বালকরা এই সম্মানিত কাজগুলি প্রতিদিনই করতো। আল্লাহ তাদের ইসলামের পথে রেখে সৎ কাজ করার তৌফিক দান করুন। বায়তুল আতিক মুসলিম সেন্টারের ইমাম জনাব মওলানা নজরুল হক, প্রধান অতিথি মুলানা মুসায়েব আরেফিন, মাওলানা জনাব ফকরুর ইসলাম আলমগীর ও প্রচুর পরিমান স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিল।


পবিত্র কোরআন তেলোয়াত, হাম এবং নাত দিয়েই অনুষ্ঠানের সূচনা। ঈমাম মাওলানা নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন আমেরিকার এই বৈরী পরিবেশে আমাদের ছেলে মেয়েদের অবশ্যই আমাদের ধর্মের সম্পর্কে অবগত করা, তাদেরকে নামাজ, রোজ ও পবিত্র কোরআন তেলোয়াত শিক্ষা দেওয়া। অভিবাবকদের দায়িত্ব নিয়ে ইয়াং জেনারেশনকে মসজিদে নিয়ে আসা, ইসলামের ভাল এবং সৎ কাজের জন্য উৎসাহিত করা। তাদেরকে আমাদের রাসুল করিম (সা:) আদর্শে জীবন গঠন করার জন্য সাহায্য করা। নবীজ জীবন গ্রন্থ এবং অন্যান্য খলিফা রাশেদিনগণকের জীবনী পড়ার জন্য ইংরেজী গ্রন্থ কিনে দেওয়া। সত্য কথা বলা, নর্ম ও বিনয়ী ব্যবহার করা, নামাজ পড়া ইত্যাদি বিষয়গুলিকে প্রতি সপ্তাহে কাউন্সিল করা। প্রধান অতিথি জনাব মওলানা শেষ মোসাইব আরেফিন নতুন প্রজন্মকে নামাজ পড়ার জন্য উদ্বুুদ্ধ করতে অভিভাবকদের অনুরোধ করেন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ীরা হলেন, সৈয়দ জামাল, আনহার কবির, নাগিব রওনক, কারন, মনতাসির দেওয়ান, সিহাব ইকবাল, তৌহিদ হাসান, হুরায়রা আজগর, রুবাই হাসান, তামিম মোল্লা, আবিদ। মওলানা ফখরুল ইসলাম আলমগীর মাগরিবের নামাজের ইমামতি করেন। অনুষ্ঠানে সবার জন্য খাবার পরিবেশন করা হয়। বায়তুল আতিক মুসলিম সেন্টারের উন্নতির জন্য মুক্ত হস্তে দান করার জন্য অনুরোধ করেছেন মসজিদের কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension