আন্তর্জাতিক

এক জোড়া জুতোর দাম ২৭ লাখ!

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: বেশ রঙচঙে দেখতে এক জোড়া স্নিকার্স। তবে, এগুলির দাম শুনলে ভিরমি খাবেন যে কোনও মানুষ। ২৭ লাখ টাকা দাম এক জোড়া জুতোর! অবাক হচ্ছেন নিশ্চয়। শুধু আপনিই নন, স্নিকার্সের দাম জেনে বিস্মিত বলিউড অভিনেতা ঋষি কাপুরও।

গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি নামী জুতোর দোকানে কেনাকাটা করতে যান প্রবীণ এই বলিউড তারকা। আর তখনই জুতোগুলির দাম জেনে চমকে ওঠেন তিনি। তারপরেই নিজের টুইটারে স্নিকারের ছবি পোস্ট করেন ঋষি কাপুর। ক্যাপশানে লেখেন, ‘জুম করে জুতোগুলির দাম কত দেখে নিন।’

তিনি আরো লেখেন ‘জুতো সোনার হোক বা রূপোর, শেষমেষ তার স্থান পায়েই।’

এক জোড়া স্নিকার্সের এমন দাম শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে ঋষি কাপুর নিউ ইয়র্কের যে জুতোর দোকানে গিয়েছিলেন, সেখানে এমন দাম নতুন কিছু নয়।

‘ফাইট ক্লাব’ নামের এই দোকানে জুতোর দাম শুরুই হয় ১ লাখ টাকার আশেপাশে। প্রায় ৩০ লাখ টাকা পর্যন্ত দামের জুতো মেলে সেখানে। বিভিন্ন নামী সংস্থার নামজাদা ডিজাইনারদের বানানো জুতো বিক্রি হয় এই দোকানে।

ভাবছেন এত দামি দামি জুতো কে কিনবে? ক্রেতাদের তালিকায় আছেন হলিউডের নামী অভিনতা, টেনিস তারকা থেকে শুরু করে পপ গায়িকা।

এক জন নামজাদা তারকা হয়েও মধ্যবিত্তদের মতো সারল্যের জন্য ঋষি কাপুরের প্রশংসা করেছেন অনেকে। তবে, তার ছেলে রণবীর কাপুর নিজেই ২ লাখ টাকা দামের স্নিকার্স পরেন, কমেন্টে সেই কথাও মনে করাতে ভুললেন না কেউ কেউ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension