প্রধান খবরভারত

রাহুলের ইস্তফায় ইচ্ছামৃত্যুর আবেদন নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি কংগ্রেস নেতার

রূপসী বাংলা নিউজ ডেস্ক: রাহুল গান্ধী কংগ্রেস প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বহু কংগ্রেস নেতা নিজেদের পদ থেকে ইস্তফা দিতে শুরু করেছেন৷ একদিকে রাহুল গান্ধীকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আবেদনও যেমন জানানো হয়েছে, তেমনই তিনি ইস্তফা দিলে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন একাধিক জন৷ তবে নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে রাহুল ইস্তফা দিতে অনড় ছিলেন এবং গতকাল ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধী।

এদিকে কংগ্রেসের হসিব আহমেদ নামে এক নেতা রাহুল গান্ধীর ইস্তফায় নিজে ইচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন৷ আর এই মর্মে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একটি চিঠিও লিখেছেন বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত ৩ জুলাই চার পাতার একটি ছবি ট্যুইটারে পোস্ট করে পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সেখানে স্পষ্টভাবে বলেন, ‘লোকসভা নির্বাচনে হারের দায় আমার এবং অনেকেরই। তবে আমি অন্যদের দায় দিতে পারি না। সভাপতি হিসেবে আমি দায় নিতে পারি।’

রাহুল গান্ধী সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন নির্বাচনে পরাস্ত হয়েছে কংগ্রেস। একের পর এক রাজ্য হাতছাড়া হয়েছে কংগ্রেসের হাত থেকে। দেশ জুড়ে উত্থান হয়েছে বিজেপির। ক্রমেই তা গেরুয়া ঝড়ের আকার নিয়েছে। এই অবস্থায় গত বছরের তিন বিজেপি শাসিত রাজ্য দখল করেছে কংগ্রেস। এক বছর আগে দক্ষিণের রাজ্য কর্ণাটকেও জেডিএস দলের সঙ্গে জোট গঠন করে সরকার গড়েছে কংগ্রেস।

কিন্তু সপ্তদশ লোকসভা নির্বাচনে পাস করতে পারেননি রাহুল গান্ধী। দীর্ঘ দিনের গড় আমেঠি কেন্দ্রটিও হাতছাড়া হয়েছে কংগ্রেস তথা গান্ধী পরিবারের। উলটে আগের থেকেই বেশি আসন নিয়ে কেন্দ্রে সরকার গড়েছে বিজেপি। এরপরেই কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল গান্ধী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension