বিনোদন

হৃতিক রোশনের বিরুদ্ধে প্রতারণা মামলার অভিযোগ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: প্রতারণা মামলায় নাম জড়াল বলিউড হার্টথ্রব হৃতিক রোশনের। একটি হেল্থ অ্যান্ড ওয়েলনেস স্টার্ট আপের বিরুদ্ধে ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগ এনে মামলা দায়ের করা হলে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে হৃতিকের নাম জড়ায় বলে জানা গিয়েছে।

Cult.Fit নামে ওই সংস্থার বিরুদ্ধে হায়দরাবাদের এক ব্যক্তির অভিযোগ, ‘আনলিমিটেড’ ক্লাসের জন্য টাকা দেওয়া সত্ত্বেও তাঁকে বিজ্ঞাপনে উল্লিখিত নিয়মিত অনলাইন ওয়ার্কআউট সেশন-এ অন্তর্ভুক্ত করা হয়নি। উলটো দিকে, সংস্থার কর্মীদের সঙ্গে তিনি অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ জানিয়েছে সংস্থা। তাছাড়া অন্যায়ভাবে হৃতিক রোশনকে বিষয়টিতে জড়াবার কারণেও ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে বেঙ্গালুরুর ওই সংস্থা।

গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ধারায় হৃতিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংস্থার তিন আধিকারিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে হায়দরাবাদ পুলিশ।

অভিযোগকারীর দাবি, তিনি ওই জিম ব্যবহারকারী। ওই জিমে আগে থেকে নাম নথিভুক্ত করা হলেও পছন্দসই স্লট পাওয়া যেত না। কারণ সর্বোচ্চ যতজনকে পরিষেবা দেওয়া যায়, সেই পরিকাঠামোকে ছাপিয়ে অতিরিক্ত ব্যবহারকারীকে সময় দেওয়া হতে। ফলে যে গুণমানের পরিষেবা পাওয়ার কথা, তা পাওয়া যায় না। এই অভিযোগে জিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃতিকের নামেই মামলা ঠুকে দিলেন এক উপভোক্তা। অনিয়মের প্রতিবাদ করায় নাকি অভিযোগকারীকে জিমের অ্যাপও ব্যবহার করতে দেওয়া হয়নি। তার অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের কেপিএইচবি কলোনি থানা হৃতিক রোশন এবং জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হৃতিক রোশনের বিজ্ঞাপনের মুখ হওয়ায় তাঁর মতো আরও অনেকে এই অফার নিয়েছে। তাই প্রতারণার দায়ে হৃতিকও অভিযুক্ত।

পুলিশের তরফে জানানো হয়েছে শশীকান্ত নামে ওই অভিযোগকারীর বক্তব্য, গত বছর ডিসেম্বরে তিনি প্রায় সাড়ে সতেরো হাজার টাকা দিয়েছেন। কিন্তু জিমের প্রতিশ্রুতিমতো পছন্দসই স্লট পাননি। শরীরচর্চাকেন্দ্রের তরফে একটি প্যাকেজ দেওয়া হয়েছিল। ওজন কমানোর প্যাকেজে ছাড় দেওয়া হয়েছিল সেই অফারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension