খেলা

বার্মিংহ্যামে ‘বরিশালের’ বর ‘কলকাতার’ কনের সাজে নজর কাড়ল ব্রিটিশ দম্পতি

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ওরাও চারুতলা প্যাটেলের মতো বার্মিংহ্যামে ভারত – বাংলাদেশ ম্যাচ দেখতে গিয়েছিলেন। শুধু রো-কো অর্থাৎ রোহিত , কোহলির সঙ্গে দেখা হয়নি। ভাইরাল হয়ে ম্যাচের পরের দিন হয়ে ওঠা হয়নি ‘ফ্রন্ট পেজ নিউজ’। কিন্ত গ্যালারিতে এই ব্রিটিশ দম্পতির নিজ নিজ দেশ প্রেম ছিল নজরে পড়ার মতো। সবার অলক্ষ্যে সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তা কুড়িয়ে নিচ্ছে ওদের ক্রিকেট এবং ব্যক্তিগত সম্পর্ক। দম্পতি অনি ও ত্রিদিব সরকার।

অনি দে সরকার এই নামেই সোশ্যাল মাধ্যমে পরিচিতি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া ময়দান চত্বরের মেয়ের। ত্রিদিব জন্মসূত্রে বাংলাদেশের। ওরা এখন ব্রিটিশ নাগরিক। কিন্তু সে নাগরিকত্ব লাভ তো পেশার সূত্রে। অনির নাড়ির টান ভারতের আর ত্রিদিবের মন জুড়ে শুধুই বাংলাদেশ। বার্মিংহ্যামের গুরুত্বপূর্ণ ম্যাচে যখন বিরাট-মাশরাফি টস করতে নামছেন এবং বাজছে দুই দেশের জাতীয় সঙ্গীত তখন এরা দুই দেশের হয়েও যেন ছিলেন এক সুতোয় বাঁধা।

তবে খেলা শুরু হতেই দুই ভাগে ভাগ হয়ে যায় ‘ভালোবাসা’। প্রাত্যহিক জীবনের প্রেম বারবার কিন্তু বিদেশে থেকে দেশের টান অনুভব করার সুযোগ এসেছে ‘একবারই’। সেই সুযোগ নষ্ট করেননি দু’জনের কেউই। মাঠে দু’জনে গিয়েছিলেন দুই দেশের ক্রিকেট দলের জার্সি গায়ে। তারপর গলা ফাটান আপন আপন দেশের হয়ে। রোহিত, রাহুল চার ছক্কায় হৈহৈ করে মেতে আনন্দে আটখানা অনি আর মুষড়ে পরে ত্রিদিব। কিন্তু ভারতীয় ইনিংসের শেষে মুস্তাফিজুরের পাঁচ উইকেটে উৎফুল্ল ‘বরিশালের’ বর। সারা ম্যাচে কখনও আনন্দে আত্মহারা এপার বাংলার মেয়ে তো কখনও খুশির রেশ ওপার বাংলার ছেলের। শেষ হাসি অবশ্য হেসেছে ভারত। অনির কথায়, “মাঠে গিয়ে খেলা দেখার আলাদা আমেজ আছে। এবার ভারত-বাংলাদেশ ম্যাচে পুরো বিষয়টাকে আরও একটু অন্য মাত্রা দিয়েছে। “

ম্যাচে শেষ হাসি অবশ্য হেসেছে ভারত। তবে এতে দুঃখ নেই ত্রিদিবের। স্ত্রী খুশিতেই যে সুখী সে। আসলে কম লড়াই হয়নি ওদের বিয়ে নিয়ে। সেই ২০০৬ সালে এক ইন্টারনেট সোশ্যাল মাধ্যমে পরিচয় দুজনের। ত্রিদিব তখনই ইংল্যান্ড পারি দিয়েছে। অনি জানিয়েছেন, “বাঙালি হিন্দু হলেও বাংলাদেশে ভারতের বাঙালি হিন্দুদের সঙ্গে বিয়ে নিয়ে সমস্যা রয়েছে। সেই সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের সম্পর্ক। আমার বাড়ি থেকে সমস্যা না-হলেও ওর বাড়ি থেকে আপত্তি ছিল। সাধারণত মেয়ের বাড়ি থেকে বিয়ের চাপ আসে৷ কিন্তু আমাদের ক্ষেত্রে ত্রিদিবের বাড়ি থেকে বিয়ের চাপ আসছিল। আমাদের ফ্রেন্ডশিপ প্রেমে পরিণত হতেও অনেক সময় লেগেছিল। ২০১২ থেকে বিষয়টা প্রেমের দিকে এগোতে থাকে। আমিও দেশ ছেড়ে লন্ডনে পড়াশোনা করতে যাই । যখন দুজনেই ভাবছি সেটল করব তখনই চাপ আসতে শুরু করল। এমনও হয়েছে যে শেষে বিয়ের চাপের জন্য দেশে যাওয়া ছেড়ে দিয়েছিল ও। তবে আমরা ছেড়ে দিইনি৷ ভগবানের অশেষ কৃপায় আমাদের বিয়ে হয় ২০১৭ সালে এবং আমরা ভালো আছি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension