প্রধান খবরভারত

মাদ্রাসা মানেই জঙ্গি শিবির, স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি মানতে নারাজ মমতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মাদ্রাসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বিধানসভায় তিনি সাফ জানান, কেন্দ্রের দাবি বিভ্রান্তিকর, অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ মাদ্রাসা মানেই জঙ্গি শিবির তা বলা যায় না৷

মাদ্রাসাগুলিকে যুবক-যুবতীদের মগজ ধোলাইয়ের কাজে ব্যবহার করছে বাংলাদেশি জঙ্গিরা। গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিক জঙ্গি শিবির চলছে। সেই শিবিরে নিয়মিত যাতায়াত করেন কুখ্যাত জঙ্গিরা।

অভিযোগ, শুধু আত্মগোপনের জন্য নয়, এই মাদ্রাসাগুলিতে প্রশিক্ষণও চলছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এ বিষয়ে সংসদে প্রশ্ন উঠেছিল। গত ২৮ জুন তার জবাব কেন্দ্র আমাদের থেকে জানতে চেয়েছিল। কিন্তু আমাদের জবাব না দিয়ে কেন্দ্র নিজেদের মতো করে জবাব দিয়েছে”। মমতার কথায়, ওরা নিজেদের মতো করে যা ইচ্ছে বলছে। এটা ঠিক না।

যদিও রাজ্য সরকার কেন্দ্রকে ঠিক কী জবাব দিয়েছিল তা এ দিন বিধানসভায় জানাতে চাননি মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেন, “যারা সমাজ বিরোধ—তারা সমাজ বিরোধী, তাদের কোনও ধর্মের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। মাদ্রাসা মানেই টেররিস্ট হবে তা বলা যায়না৷যদি কোথাও কোনও ঘটনা ঘটে তা হলে কেন্দ্র আমাদের জানাক। আইন সবার জন্য এক। কেউ দোষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ধর্মের নামে ভেদাভেদ করা ঠিক না৷”

উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর (জেএমবি) চার জনকে শিয়ালদহ থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের তিন জনই বাংলাদেশের। কলকাতায় ধৃত জেএমবি সদস্যদের কাছ থেকে ইসলামিক স্টেট-এর মতাদর্শের কিছু প্রচার পুস্তিকা পাওয়া গিয়েছে বলেও পুলিশ জানিয়েছিল। জানা গিয়েছে, তাদের প্রধান লক্ষ্য হল বাংলাদেশে আরও প্রভাব বাড়ানো। কিন্তু সেখানে ব্যাপক ধরপাকড় শুরু হওয়ায় তারা পালিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension