প্রধান খবরভারত

‘ধর্মীয় ভেদাভেদ থেকে হিংসা কেন’, প্রশ্ন অমর্ত্য সেনের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:আবারও বিজেপি’র বিরুদ্ধে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ তাঁর নিশানায় গেরুয়া দলের ধ্বনি ‘জয় শ্রীরাম’৷ এই ধ্বনি দিতে রাজি না হলেই কেন মারধর করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্য সেন৷ মনে করিয়ে দিলেন ভারতীয় সংবিধানে সমস্ত ধর্মাচরণের অধিকার৷

বিগত কয়েক বছরে দেশজুড়ে গো-রক্ষকদের তাণ্ডব দেখেছে দেশ৷ শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ উঠেছে৷ হালে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ এই ধ্বনি বলতে রাজি না হলেই জুটছে মার৷ কখনও অত্যাচারের মাত্রা হয়ে দাঁড়াচ্ছে অসহনীয়৷

এই ধ্বনি ঘিরে বাংলাতেও তরজা কম নয়৷ লোকসভায় বিজেপি মাথা চাড়া দিতেই বঙ্গের আকাশেও অবরহ শোনা যাচ্ছে ‘জয় শ্রীরাম’৷ ধর্মীর ভেদাভেদের উদ্দেশ্যেও এই ধ্বনি বলে সরব তৃণমূল৷ প্রচারে বা তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেও বলা হয়েছে ‘জয় শ্রীরাম’৷ কনভয় থামিয়ে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী৷

এই ধ্বনির উগ্র ব্যবহার নিয়ে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ তিনি বলেন, ‘‘ধর্মীয় ভেদাভেদ থেকে হিংসা কেন? সংবিধানে সমস্ত ধর্মের স্থান আছে।’’ তাঁর সংযোজন, ‘‘নির্দেশ না মানলে মারধর করা হচ্ছে। ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমাদের জানা প্রয়োজন, ভারতীয় সংবিধানে সমস্ত ধর্মাচরণের অধিকার দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকের মানবাধিকার নিয়ে জানা উচিত।’’

এর আগে মোদী সরকারের নানা নীতির সমালোচনা করে বিজেপির কটাক্ষের শিকার হয়েছেন এই অর্থনীতিবিদ৷ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরপরই ফের অমর্ত্য তোপে গেরুয়া পার্টি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension