বিনোদন

অভিনেত্রীকে ধর্ষণ করে ব্লাকমেল করেন আদিত্য

রূপসী বাংলা বিনোদন ডেস্ক:ধর্ষণ করে ছবি তুলে, পরবর্তীকালে সেই ছবি দেখিয়ে আদিত্য পাঞ্চোলি ব্ল্যাকমেল করেছেন। পুলিশের কাছে এমন অভিযোগ দিয়েছেন বলিউডের এক অভিনেত্রী।

তবে বছর কয়েক আগে পুরো ঘটনার কথা পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ অভিনেত্রীর। আড়াই পাতার একটি অভিযোগ জমা পড়েছে ভারতের মুম্বাইয়ের ভারসোভা পুলিশের কাছে।

অভিনেত্রী জানিয়েছেন, কতটা নির্মম ভাবে দিনের পরেদিন আদিত্য তাকে অত্যাচার করেছেন, ধর্ষণ করেছেন। সেই সময়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তিনি। তখনই তাকে ধর্ষণ ও ব্ল্যাকমেল করতেন আদিত্য।

নিজের বয়ানে তিনি বলেছেন, ২০০৪ সালে আমি অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলাম। ওই বছরই দেখা হয় আদিত্য পাঞ্চোলির সঙ্গে। তখন আদিত্যর বয়স ৩৮ বছর। অভিনেত্রীর সঙ্গে তার ২২ বছরের তফাৎ। আদিত্য তখন বিবাহিত। পরিবার সন্তান নিয়ে থাকতেন। আদিত্যর মেয়ের বয়সী ছিলেন ওই অভিনেত্রী।

আদিত্য ওই অভিনেত্রীকে সে সময়ে গাড়ির মধ্যেও ধর্ষণ করেছিলেন বলে তিনি বয়ানে জানিয়েছেন। অভিনেত্রীর বলেন, ২০০৪ সালে আমি ওর সঙ্গে একটি পার্টিতে যাই। একটু মদ্যপ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় আদিত্যই আমার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিলেন। এরপর আমি গাড়িতে উঠি আদিত্যর সঙ্গে। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে আমায় ধর্ষণ করেন এবং আমার অজান্তে ছবিও তোলেন। এই ঘটনার কিছুদিন পর ফের আদিত্যর সঙ্গে দেখা হয় ওই অভিনেত্রীর। এরপর আমাকে তিনি বলেন, আমরা স্বামী স্ত্রীর মত থাকব। অভিনেত্রী তখন বলেন যে আদিত্য তার বাবার বয়সী। তখন সেই ছবিগুলো তাকে দেখানো হয়।

মঙ্গলবার মুম্বাইয়ের স্থানীয় আদালতের বিচারপতি এইচ বি গাইকওয়াড় এই মামলায় ১৯ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। আদিত্যর আইনজীবী প্রশান্ত পাটিল জানিয়েছেন, ১৫ বছর পরে ধর্ষণের মামলার কোনো ভিত্তি নেই।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বলিউড অভিনেতা ও প্রযোজক আদিত্য পাঞ্চোলি ওই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। সেই অভিনেত্রীর আইনজীবী ফোন করে আদিত্যকে বলেছিলেন, ওই মামলা তুলে না নিলে ধর্ষণের মামলা করা হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলিও আদিত্যর নামে আরও একটি অভিযোগ আনেন।

রঙ্গোলি চন্দেল বলেন, আদিত্য পাঞ্চোলি চাপ দিয়ে কঙ্গনার কাছ থেকে মোট ১ কোটি টাকা আদায় করেছেন।

টুইটারে রঙ্গোলি জানিয়েছেন, কঙ্গনা যখন ঘরহারা, তখন আদিত্যই ওর খাওয়া দাওয়ার দায়িত্বে নিয়েছিলেন। পরে ৩ মাসের খাওয়ার খরচ হিসেবে তার থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন আদিত্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension