
প্রবাস
বাকপ এর আয়োজনে প্রবাসী কবির জন্মোৎসব ও কবিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: দেশবরেণ্য কবি লেখক সাহিত্যিক সাংবাদিকদের উপস্থিতিতে জমকালো আনন্দ আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কবি পরিষদ,বাকপ,এর আয়োজনে প্রবাসী কবি ফয়জুর রহমান ও কবি জলশ্রী বানী ডিয়াযের জন্মদিন উদযাপন, স্বরচিত কবিতা পাঠ,সাহিত্য আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূর্ব ঘোষনা অনুযায়ী ৫ জুলাই ২০১৯ রোজ শুক্রবার ঢাকা শাহবাগের জাতীয় গ্রন্থগার অধিদপ্তরের পাবলিক লাইব্রেরীর সেমিনার হলের অনুষ্ঠানে উপস্থিত ছিলন,বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত শুদ্ধতার কবি অসীম সাহা,বিশিষ্ট ছড়াকার কবি আসলাম সানী,কবি কাজী রোজী এমপি,পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চিত্র পরিচালক মাসুদ পথিক,
জাতীয় গ্রন্থগারের উপপরিচালক হামিদুর রহমান তুষার,সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এজিএম জাকির খান,সাবেক যুগ্মসচিব কবি বিমল কুন্ডু,মো সেলিমুজ্জামান

পরিচালক নায়েম,বীর মুক্তিযোদ্ধা
নুরুলদীন সেখ,দৈনিক উন্ন্যায়ন বার্তার সম্পাদক বারি মঞ্জু শেখ,বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল,,সুজং হাজং,বাংলাদেশ কবি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য কবি সুলতানা আদিত্য,কবি ফাতেমা মমতাজ, সোহেলী খান রত্না,কবি তাহমিনা,শিল্পী রুনা, সাংবাদিক হামিদ খান,মুস্তারী বেগম,জনাব মাসুম বিল্লাহ্, বাংলাদেশ কবি পরিষদের স্থায়ী কমিটির সদস্য রীনা পারভিন, কবি জাহাঙ্গীর আলম বাবু,বাকপ ঢাকা জেলা শাখার সম্মানিত সভাপতি ওয়েসুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,এস এইচ সুজয়,গাজী ইকবাল, কবি হাসনা হেনা,কবি মনিরুজ্জামান,কবি জাফর পাঠান ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কবি পরিষদের প্রতিষ্ঠাতা এম মোস্তাকিম বিল্লাহ।
উপস্থিত কবি ও আবৃতিকার গন স্বরচিত ও অগ্রজ অনুজ কবিদের কবিতা পাঠ করেন,সঙ্গীত পরিবেশন এর পাশাপাশি অনুষ্ঠানে বক্তারা আলোচনার মধ্য দিয়ে কবি ফয়জুর রহমান ও জলশ্রী বানী ডিয়াজের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন,তাদের জীবন বৃত্তান্ত তুলে ধরেন কবি আতিক হেলাল।
কবি ফয়েজুর রহমানের পক্ষে তার ভাই ও কবি জলশ্রী বাণী ডিয়াজের পক্ষে তার কন্যা বিশেষ শুভেচ্ছা ক্রেষ্ট গ্রহন করেন।
বাংলাদেশ কবি পরিষদের সাধারণ সম্পাদক কবি মাহাবুবা লাকীর সঞ্চালনায় ও শুদ্ধতার কবি অসীম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কেক কাটা,সান্ধ্য আপ্যায়ন,ফটোসেশন ছিলো সর্বশেষ বিদায়ী আয়োজন।



