
যুক্তরাষ্ট্রে ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়েছে
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ১১ মার্চ রোববার থেকে শুরু হয়েছে ডে লাইট সেইভিং টাইম। এদিন ঘড়ির কাটা এগিয়ে নিতে হয়েছে এক ঘণ্টা। ১০ মার্চ শনিবার দিবাগত রাত (১১ মার্চ রোববার) ২টায় ঘড়ির কাটা এগিয়ে নেয়া হয়েছে তিনটার ঘরে। এতে করে দিন দীর্ঘায়িত হবে। সন্ধ্যা হবে দেরিতে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে ৪ নভেম্বর রোববার ভোর রাত ২টা পর্যন্ত। প্রতি বছর যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় দু’দফা ঘড়ির কাটা এক ঘণ্টা এগোনো-পিছানো হয়। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যায় সয়ংক্রিয়ভাবে। তবে অন্য কোনো ঘড়ির ক্ষেত্রে পরবর্তিত সময় মিলিয়ে নিতে হয়। দিনের আলোকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগকে বলা হয় ডে লাইট সেইভিং টাইম। একে স্প্রিং ফরোয়ার্ড, সামার টাইমও অভিহিত করা হয়। যুক্তরাষ্ট্রে প্রায় একশ বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা, নিউইয়র্কে তখন রাত ২টা।



