প্রবাস

মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশি আটক

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন বিভাগের চলমান অভিযানে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৩টায় নগরীর কোটা রায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অলি-গলিতে ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট বিভাগ। এ সময় অবৈধদের পাশাপাশি বৈধরাও পালাতে থাকেন।

দেশটির ইমিগ্রেশন প্রধান দাতুক দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি জানান, আটকদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে আরো ব্যবস্থা নেয়া হবে।

দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাসী বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।

দীর্ঘ সময় পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্য থেকে ৩০০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension